একটা নূতন পৃথিবী চাই,
গল্পটা এখনো শেষ হয়নি, তাই।
যেভাবে মানুষ বদলাচ্ছে,
দিন বদলাচ্ছে,রাত বদলাচ্ছে,
তুমি বদলাচ্ছো,আমি বদলাচ্ছি।
ঠিক তার সাথে সাথেই,
দেখা যায় কিছু মানুষের
কান্না জড়ানো হাসি
আবার হাসির মাঝেও অদ্ভুত কিছু কান্না।
জ্বলতে দেখা যাচ্ছে,
শুধু কয়েকটা লাভ লেটার নয়,
অনেক মধুর ভালবাসার সম্পর্ক গুলোও জ্বলছে।
মানুষ কেবল বাঁচে নিজেরই জন্যে,
শুধু ভাল থাকার জন্যে।
স্রোতাগণ, ভয়ের কোন কারন নাই
কারন, গল্পটা এখনো শেষ হয়নি, তাই।
ভালবাসা শব্দটা মানুষেরই সৃষ্টি।
কিন্তু আজ যে কারোর ভাল হলেই কত কটু দৃষ্টি।
অনেক পৃষ্ঠা উল্টে গেলে একটা গোটা দিস্তা শেষ হয়ে যেতে পারে
ভালবাসা অবিনস্বর
আমার চাওয়া, মানুষ ভালবাসতে শিখুক
মানুষ আজও মানুষেরই জন্য
একটা নূতন পৃথিবী চাই
গল্পটা এখনো শেষ হয়নি বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

