পূর্ণিমাকে ধর্ষণ করেছে এগারোটি মুসলমান পুরুষ ভরদুপুরে ।
ধর্ষণ করেছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু ।
পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠানে ফেলে ধর্ষণ করেছে ওরা ।
পূর্ণিমার মাকে খুটিতে বেধেঁ রেখেছে,
চোখদুটো খোলা পূর্ণিমার মা'র,তিনি দেখতে পাচ্ছেন
তার কিশোরী কন্যার বিস্ফোরিত চোখে যন্ত্রনা কাতর ।
পূর্ণিমার বোনটি উপুড় হয়ে পড়ে আছে মাকে শক্ত করে ধরে ।
উঠোনের হুড়োহুড়ি, পূর্ণিমার মা পাথর কন্ঠে মিনতি করছেন,
'বাবারা, ওর বয়স কম,একসাথে না,একজন একজন কইরা যাও ওর কাছে।'
তিনি ভিক্ষে চাইছেন বাবাদের কাছে,
'যা করার আমারে করো,ওরে ছাইড়া দেও। '
মুসলমানেরা পূর্ণিমাকে ছেড়ে দেয়নি ,
পূর্ণিমার মাকেও দেয়নি ,
ছয় বছরের ছোট বোনটিকেও দেয়নি ।
-লজ্জা,২০০০
তসলিমা নাসরিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


