somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-২১

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ছোট্ট পৃথিবী আমার,
জানো তো ইদানিং তোমাকে দেখলেই মুখে কথা আটকে যায়।অনেক কিছু বলবো ভেবে,যেই কথা শুরু করি চোখ আটকে যায় তোমাতে।যখন দেখেছিলাম তখন বুঝতেই পারিনি এই তোমার জন্য আমার পৃথিবী একদিন থেমে থাকবে,তবে সত্যি বলতে কি সবসময় স্বপ্ন দেখি এমনটা নয়,কিন্তু যখনই দেখি তোমাকে পাবার জন্য যুদ্ধ করার স্বাদ জাগে,
তোমাকে ভেবে অসংখ্য বার মনের মাঝে রক্ত ঝরে,খুব বেশী তোমাকে কিছু বলতে পারি না,তবু এতটুকু বলি আমার মনের কানায় কানায় তোমারই বিচরন,আমার সকল আহভান এর পরও তুমি যখন নিশ্চুপ
থাকো যদি নিজেকেই খুব তুচ্ছ মনে হয়।শুধু এতটুকু বলি তোমার ওই চোখের মাঝে ডুবে মরতে চাই,তুমি যতই নিশ্চুপ থাকো তোমাকেই এভাবেই ভালোবাসতে চাই,তোমার সাথে চুলোচুলি করে আর তোমার খামচি খেয়ে তোর আভিমান সহ্য করে এ জীবনটা কাটাতে চাই,এটাই প্রত্যাশা।আমার খুব স্বপ্ন দেখতে ইচ্ছে করে আর আমি তা দেখিও।কি স্বপ্ন জানো?
একটি সোনালি লাল জরি পাড়ের শাড়ি পরে থাকবে আমার অপেক্ষায়,
ভেজা চুলে মিশে থাকবে মাটির সোঁদা গন্ধ,বিন্দু বিন্দু জলের ধারা ভিজিয়ে দেবে আঁচল!আমি উদভ্রান্তের মতো ছুটে যাবো তোমার কাছে,খুঁজে নেবো ছন্দের অন্ত্যমিল!রাগ করে তুমি বলবে ভালোবেসে অপেক্ষায় থাকা ছাড়া মেয়েদের আর কোন কাজ নেই বুঝি?তারপর ভোরের শুরু ক্লান্ত বিকেল,
ভাত ঘুমের অবসরেও একাকী! ভীষণ পাগলাটে হবো তোমার জন্যে।
তারপর,তারপর একদিন তোমার প্রতীক্ষার পালা শেষ করে আমি আলতো করে হাত রাখব তোমারই কাঁধে,মুখ না ঘুরিয়েই তুমি বলবে
"প্রিয় তোমার জন্য এলোচুলে অপেক্ষা,পৃথিবীর সুন্দরতম শিল্পের অন্য এক নাম!
তুমি জেনে নিও তোমাকে ছাড়া আমার বাস্তবের ভালোবাসাটাকে সাজাতে পারিনি,কিন্তু কল্পনার ভালোবাসাটা রঙ্গিন আমার, যেখানে শুধুই তোমার বিচরণ।শুধু তোমারই।
একটা কথাই বলে শেষ করব,সূর্যটাঅস্ত গেলেও তোমার সামনে হাঁটু গেড়ে বসে,এতটুকুই হাহাকার থাকবে মোর প্রার্থনায়।
"পৃথিবীর সব কোলাহল আবল তাবল,পাগল ছাগল ছুড়ে ফেলে এই জনমে তুমি শুধু আমার হইয়ো,জন্মাতরের দাবী রইলো"
তোমার,
মেঘবালক
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×