somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সাধু ভাষার দিনগুলিতে চ্যাট:

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-রহিয়াছো?
-আছি বৈকি!
-কুশলাদি বলিলে প্রীত হইতাম।
-ললাটে ফোঁড়ন উঠিয়াছে, বাকিসব গতকল্য মোতাবেক সঠিক রহিয়াছে।
-বৈকল্যে একবার দেখা করিবার সাধ জাগিয়াছে, দেখা হইবে কি?
-কি হেতু, কহ বিস্তারিয়া।
-দেখিবার সাধ জাগিলে তাহার হেতুর বিচ্ছরন করিবার মনবাসনা হয়না। সখি পরাণের দাগ মুছিয়া ফেলিতে তোমারে স্মরিছি, ফিরাইওনা খালি হাতে।
-বৈকল্যে আব্বাজানের ধবল চুলে মেহেন্দি লাগাইবার সিদ্ধান্ত হইয়াছে। তুমি নিশ্চয়ই আব্বাজানের সিদ্ধান্তকে উষ্ঠা মারিয়া তোমার সহিত দেখা করিতে বলিবেনা?
-সখি আব্বাজানের ধবলচুল মেহেন্দিতে যখন লাল হইবে তখন এই যুবকের প্রজ্জ্বলিত হৃদয় তমশায় ডুবিয়া যাইবে। যুবকের হৃদয় ভাঙ্গিবার সাধ জাগিলে তোমারে বলপ্রয়োগ পূর্বক দেখা করিবার প্রয়াস চালাইবোনা।
-আব্বাজানের চুল যখন মেহেন্দিতে লাল হইবে তখন এই যুবতীর মনটা বৈকালীন ভ্রমণে যুবকের সাথে ঘোরাফেরা করিবে। তোমারে ভাবিয়া ভাবিয়া পূর্ণ বৈকাল ম্লান হইবে বুঝিতেছি।
-ত্বদীয় ভাব বুঝিবার পারিয়াছি। এক খানা বুদ্ধি আসিয়াছে, আব্বাজানকে বলিবে মাস্টারমশাই ডাকিয়াছে। বৈকল্যে তাহার নিকট গণিত ধাতস্ত করিবে।
-সে আশায় গুড়ে বালি। মাস্টারমশাই বৈকল্যে আব্বাজানের সহিত দেখা করিতে আসিবেন।
-কোন কিছু বুঝিবার চাহিনা, তোমাকে আসিতে হইবে!
-পাগলের প্রলাপ বকিবেনা, মেগাবাইট ফুরিয়া অসিতেছে। উহা ব্যতিত অন্য কোন গল্প ফাঁদিতে পারো কিনা দেখিতে পারো?
-সখী মেগাবাইট ফুরিয়া গেলেই কি দেখা করিবার ইচ্ছা চলিয়া যাইবে?
-আহা! তুমি বুঝিতে পারিতেছোনা, আমি অপারগ হইয়া পড়িয়াছি।
-আমি কিছু দেখিতে পারিতেছিনা। বৈকল্যে সুরভী উদ্যানে বসিয়া থাকিব। তুমি না আসিলে অন্য কোন বালিকার হাত ধরিয়া হাঁটিবো, গাছের নিচে বসিয়া কাঠবাদাম চিবাইবো।
-কি?
-বালিকার কাঁধে হাত রাখিব, তাহার ললাটে চুম্বন করিবো, তাহাকে গান শোনাইবো।
-কি?
-বালিকার আঙ্গুলে আঙ্গুল গুজাইয়া গান করিবো, তাহার চুলের ঘ্রাণ নিয়া স্বর্গ-মত্ব একাকার করিব।
-বুঝিয়াছি। আমাকে আসিতে হইবে। আমি আসিব। ঝাঁটা সমেত আসিব।

কৃতজ্ঞতা- আপেল মাহমুদ
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬
২৯টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×