somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৩৩

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বেহুলা,
জানিনা কবে আমার মাঝে খুঁজে পাবো তোমায়?তোমাকে ভেবে কত মুগ্ধতা ছড়িয়েছি আকাশে, লিখেছি কত যে কবিতা, বুনেছি কত যে স্বপ্ন!! যখন খালি পায়ে নরম ঘাসের উপর দিয়ে হেটে যাই,শিহরন জাগে মনে। ভাবি তুমি পাশে থাকলে কি ভালই না হতো। পূর্ণিমা রাতে আমি একাই চন্দ্রস্নান করি।তুমিও কি কর? জানিনা কবে দেখা হবে তোমার সাথে?? অনেক উপহার জমে আছে যে। ৮ জোড়া কানের দুল,২ জোড়া নূপুর, নীল কাগজে লেখা ১০৮টা কবিতা।আমার মত কোন পাগল আজ পর্যন্ত তুমি দেখেছ কি না জানিনা। আমি হয়তোবা তোমার স্বপ্নে দেখা রাজপুত্রের মত নই, নই তোমার কল্পনার সেই পারফেক্ট মানুষটি। তাইতো কল্পনার রাজ্যে পাখা মেলে দিবাস্বপ্নে গা ভাসিয়ে দেই নি।নিজের যোগ্যটাকে প্রতিনিয়ত বাড়িয়ে চলছি। সকলের মত আমি তোমায় বলব না “WHEN WE ARE HUNGRY,LOVE WILL KEEP US ALIVE ”।তাইতো আমার এই অবিরাম পথচলা......
“একটু ভালবাসলে কী এমন হবে তোমার ?বেশি দিনের জন্য না,শুধু এই একটা জনম আমার হয়ে থাকলেই হবে”
জানিনা তোমার হেসে ওঠার উচ্ছল ভঙ্গীটা কেমন হবে? কেমন হবে তোমার মায়াঘন চোখের চাহনি। কত স্বপ্ন দেখেছি তোমায় নিয়ে,তুমি জানো?? এক বর্ষণমুখর রাতে হাতে হাত রেখে হাটব দুজনে। তোমার অধর বেয়ে নামবে বৃষ্টির অবিরাম জলধারা,সেই জলে আমি তোমার নাম লিখে দেব। এমনি আরও কতো?জানিনা কবে সত্য হবে তা?
একটা কথা কি জানো ভালোবাসি শব্দটার কোন ব্যাক্ষা থাকেনা। যে ভালোবাসার ব্যাখ্যা হয় সেটা ভালোবাসা না, সেটাকে বলে স্বার্থসিদ্ধি। 'আমি তোমাকে ভালোবাসি', তোমাকে কেন ভালোবাসি এর কোন কারন আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেনি। ভালোবাসায় কারন খুঁজতে নেই। কোন কারন ছাড়াই,তোমাকে ছাড়া আমার চলবেনা।কারন তুমি ছাড়া আমি চরম অক্সিজেনের অভাবে ভুগি।
পরিশেষে,তাই কোন গানের কলির কিছু লাইনের মত তোমায় বলে দিতে চাই-"নতজানু হয়ে ছিলাম তখনো, এখনো যেমন আছি
মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি
ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই"
তোমার চির প্রতীক্ষারত
লখিন্দর
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×