somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

ফোন কোম্পানীর অপ্রয়োজনীয় অফার ও একটি প্রচলিত গল্প

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকা খুললেই বিভিন্ন মোবাইল ফোন কোম্পানীর চটকদার সব বিজ্ঞাপনের জমিদারী। এটা করলে এটা লাভ। এই অফার লুফে নিন এখনি। নাহলে পস্তাবেন। আরো কত কী! সবচেয়ে বিরক্ত লাগে ওয়েলকাম টিউনের বিজ্ঞাপন। যে আপনাকে ফোন করবে সে শুনবে গান! অপ্রয়োজনীয় প্রয়োজনের চূড়ান্ত হাতছানি। কালে কালে আর কত কী হবে? কিন্তু দুঃখের কথা এই যে, আমি নিজেও ক’দিন সেটার গ্রাহক বনেছিলাম। সবকিছুই একটু চেখে দেখতে ইচ্ছে করে যে! কিন্তু বিরক্ত ধরে গেল অচিরেই। তাই সসম্মানে বিদায় করে দিয়েছি শিল্পীকে। আহা! আমাকে কেউ ফোন করলেই বেচারাকে বেলা-অবেলায় গলা সাধতে হতো। বিশ্রাম পেয়ে খুশি হয়েছে বোধহয় খুব।

কিন্তু আবার ওয়েলকাম টিউন সেট করার শখ জেগেছে মনে!
টিউন কি দেবো সেটাও ঠিক করে ফেলেছি। এখন প্রোভাইডারেরা সাপোর্ট দিলেই হয় আর কি!
নাম না জানা সেই আপার গলায় একটা কথা বেশ ভালো লাগে, “দুঃখিত। এই মুহুর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব নয়। অনুগ্রহ করে একটু পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ।”

কেমন হয় বলুন তো?

চলেন এখন ফিরে যাই সেই গল্পে-

কাস্টমার কেয়ারে ফোন দিয়েই বললাম,
“আমি আপনাকে বিয়ে করতে চাই”!
.
.
মেয়ে এক্সিকিউটিভ: “হ্যালো স্যার, বলুন আপনাকে কি
সাহায্য করতে পারি?”
আমি: “আমি আপনাকে বিয়ে করতে চাই”
মেয়েঃ “সরি স্যার, আপনি মনে হয় ভুল নাম্বারে
কল দিয়েছেন”
আমি: “না আমি ঠিক নাম্বারেই ফোন দিয়েছি। প্লিজ
আমাকে বিয়ে করুন”
মেয়েঃ “সরি স্যার। আমি এখন বিয়ে করতে আগ্রহী
না।“
আমি: “আরে শুনুন না। বিয়ের পর হানিমুনে সেইন্ট
মার্টিনে নিয়ে যাবো আপনাকে”
মেয়েঃ “স্যার, বলছি আমি আগ্রহী না। তবুও আপনি কেন
এরকম করছেন?”
আমি: “আচ্ছা আপনি হানিমুনে বিদেশে যেতে চান??
ঠিক আছে তাহলে মালয়েশিয়া, থাইল্যান্ডে হানিমুন
হবে”
মেয়েটি ফোন কেটে ব্লক করে দিল এবার আমি মেসেজ
পাঠানো শুরু করলাম
- “আপনি যেখানে চান সেখানে বিয়ের অনুষ্ঠান হবে।“
একটু পর আবার মেসেজ
“বিয়ের জন্যে শপিং সব আপনার ইচ্ছাতেই হবে”
.
.
শেষমেশ মেয়ে এক্সিকিউটিভ বিরক্ত হয়ে ফোন করল
আমাকে ... .
মেয়েঃ “স্যার বুঝার চেষ্টা করুন, আমি বারবার বলছি
যে আমি আগ্রহী না। তবুও কেন আপনি এরকম করছেন??”
আমিঃ “তাহলে আপনারা কেন সারাদিন আমাকে
মেসেজ পাঠান? কল করেন আপনাদের দুনিয়ার সব
সার্ভিস আমারে জোর কইরা বুঝান, রাত বিরাতে ঘুম
ভাঙ্গান, যদিও আমি আগ্রহী একফোটাও না ! কেনো
কেনো কেনো, জবাব দেন ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×