somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

দুই এক জন অভাগীর গল্প

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদিও আপনার বিরক্তি লাগতে পারে, তবু আসুন কিছু ঘটনা শোনাই...
সিলেট শহরের একই বাড়ির দুই বোনকে পছন্দ হয় স্থানীয় দুজন রাজাকারের। তারা বিয়ে করতে চাইলে অভিভাবকেরা রাজি হন নাই।
রাজাকার দুজন তখন অভিযোগ জানায় স্থানীয় পাকি ব্রিগেডিয়ারকে। বিচারের দায়িত্বে থাকা এই বিগেডিয়ার তখন বলেন,
‘উসকো পাকড়াকে লাও। হাম লোক বিলকুল ম্যানেজ কর ল্যায়েঙ্গা’।
অতঃপর ব্রিগেডিয়ার এই বিচার করে দেন; বিচারের ফলাফলে এই পাকি নিজের কাছেই ভোগের জন্য রেখে দেয় দুই বোনকে।
১৯৭১ এর ১৬ সেপ্টেম্বরের ‘দৈনিক বাংলা’তে এই ঘটনার উল্লেখ আছে!
এবার চুনারুঘাটের একটা ঘটনা বলি,
চুনারুঘাটের হাতুণ্ডা গ্রামের নিরীহ বাসিন্দা যামিনী মোহন দের ঘরে সুন্দরী স্ত্রী; বেশ আনন্দেই চলছিল স্বামী স্ত্রী'র সংসার।
যুদ্ধের সময় সুন্দরী এই মহিলার প্রতি লোলুপ দৃষ্টি পড়ে পাকিস্তানিদের। এরপর এই বাড়ীকে তারা তৈরী করেছিল পতিতালয়তে; প্রতিদিন পালাক্রমে ধর্ষণ করত এই বাঙালী নারীকে।
দেশ স্বাধীনের পর এই মহীয়সী নারী লজ্জায় – ক্ষোভে – দুঃখে দেশ ত্যাগ করেন।
এবার বলি এক ঈদের সময়কার ঘটনা, আসলে ঈদের পরের দিন,
পাকিস্তানিরা হবিগঞ্জ জেলার মোহাম্মদপুর গ্রামে আক্রমণ চালায়।অভিযান শেষে যাওয়ার সময় গাড়িতে করে তুলে নিয়ে যায় গ্রামের দু জন নারীকে, ক্ষত বিক্ষত দেহে পরবর্তীতে তারা মুক্তি পেয়েছিলেন।
মাত্রাধিক দৈহিক নির্যাতনের কারণেই পরবর্তীতে একজন মারা যান।
আর কিশোরী মনোয়ারার কথা মনে আছে?
মনোয়ারা তখন ১৪ বছরের কিশোরী। যুদ্ধের কারণে দেশ ছেড়ে চলে যাওয়ার পথেই ধরা পড়েন দুই পাকি সৈন্যের কাছে। তাকে ধরে নিয়ে যায় এক পরিত্যক্ত বাড়িতে। তাকে ছেড়ে দিতে কাকুতি মিনতি করলে উল্টো দুই সৈন্য ধমকে উঠে,
‘লেট যা ।কোচ নেহি হোগা’
দুটো বিশাল দেহের অত্যাচারে জ্ঞান হারান মনোয়ারা। রক্তাক্ত করে চলে যায় তারা। মামা – মামি পরে নিয়ে যান তাকে শ্রীমঙ্গলের কালিঘাট হাসপাতালে। রক্ত বন্ধ করতে তার গোপনাঙ্গে বেশ কয়েকটা সেলাই দিতে হয়েছিল পরে।
আর চা বাগানের হীরামনির ঘটনাটা তার মুখ থেকেই শুনেন,
“এরপর সুঠাম দেহের দুই পাঞ্জাবী আমাদের সাথে মেতে ওঠে উন্মাত্ততায়। ছিন্নভিন্ন করে আমাদের শরীর। জ্ঞান হারাই আমি। পরে শুনেছি, লালসা মিটিয়ে পাঞ্জাবীরা আমাদের মৃত ভেবে ফেলে রেখে চলে যায়”।
আরো হাজারো, লাখো, কোটি ঘটনা লুকিয়ে আছে আমাদের ইতিহাসের গর্ভে,
প্রত্যেক ত্রিশ লক্ষ শহীদের পরিবারে আছে ত্রিশ লক্ষ কাহিনী,
প্রত্যেক চার লক্ষ বীরাঙ্গনার কাছে আছে অন্তত চার লক্ষ কাহিনী,
প্রত্যেক মুক্তিযোদ্ধার কাছে আছে লক্ষাধিক কাহিনী,
এমনকি যারা মুক্তিযুদ্ধে অংশ্রহণ করেন নাই- তাদের কাছে ও আছে কোটিখানেক কাহিনী -
কোনটা কষ্টের, কোনটা আনন্দের, কোনটা গর্বের , কোনটা কান্নার...
শুনতে গেলে দু জনমেও শেষ হবে না!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×