somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৪৭

২৯ শে মে, ২০১৬ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনন্দি,
আচ্ছা মনে আছে তোমার,তোমাকে ভালবাসার পর প্রথম কি ভেবেছিলাম?আসলে কতকথাই তো ভাবি,সব কথা কি আর মনে রাখার মত হয়?ও কে আমি বলে দিচ্ছি,আমি ভেবেছিলাম উফফ তুমি কোথায় ছিলে?এতদিন যে অক্সিজেনের অভাবে শ্বাস নিতে কষ্ট হয় এটা তোমারই কারন।আর ভেবেছিলাম অনেক বছর পর,যখন আমরা দুজনে বুড়ো-বুড়ি হয়ে যাবো, আমাদের মাথার সব চুল সাদা হয়ে যাবে তখনও আমরা দুজন দুজনের হাতে হাত রেখে চাঁদ দেখবো। আর পূর্ণিমার চাঁদের আলোয় আমাদের মাথার সাদা চুল চকচক করবে!”আমি সেইদিন পর্য্যন্ত তোমায় ভালবাসব।জানো,
মাঝে মাঝে যখন অনেক বড় একটা চাঁদ উঠে, ঠিক যেমনটা আমি পছন্দ করি। এখন চাঁদের এতো আলো আমার অসহ্য লাগে। তোমাকে দেখার পর এই একলা চাঁদ দেখা আমার ভিশন অসহ্য লাগে।
তুমি কি জানো তুমিহীনতায় আমি খুব বেশি ক্লান্ত হয়ে গেছি। তুমি কি জানো আমি কতটা একা?
তোমাকে নিজের মাঝে আমি স্থাপন করি। তোমার বাতাসে ওড়া চুল ধানের শীষে ঢেউ দোলানোর মত,না ধানের শীষের সাথে তুলনা দেয়া যায় না, ধানের শীষ তো ফসল হলে ঝড়ে যায়।তোমার চোখগুলো তাহলে রাতের তারার মতো দীপ্তিময়,না তারার সাথে তুলনা হয় না, তারা তো অনেক দূরে ধরা ছোয়ার বাইরে।তোমার মুখটাকে কী চাঁদের সাথে তুলনা দেয়া যায় ?না চাঁদের সাথে তোমার মুখের তুলনা চলে না, চাঁদে তো কলঙ্ক আছে।তোমাকে তাই কোনো কিছুর সাথে তুলনা দিব না। আমার অন্তরের মণিকোঠায় যে আসন দিয়েছি তোমাকে। তুমি যে তুলনাহীন।যে তুমি আমায় সবচেয়ে বেশি সুখ দিতে পারো এই তোমাকেই আমি কাছে চাই। সুখ ভালো লাগে, সুখ আরামদায়ক। কে না আরাম করতে চায়!
সবসময় মনে হয় তোমার চারিপাশে থাকি।তুমি হীনতায় আমার মন চরম অপুষ্টিতে ভুগে ।সব অসহ্য লাগে।পৃথিবীর সব মানুষকে আমার অসহ্য লাগে।কিন্তু যে তুমি নাশ্চুপ থাকে আমার কথা শোনো সেই তোমার কাছ থেকে পাওনা সুখের জন্যই আমি তমার পেছনে সারাজীবন ঘুরঘুর করব।কারন তোমার সামান্য ভালবাসা পেলে আমি স্বর্গে যাব নিশ্চিত।
কতো আশায় থাকি এই বর্ষাতে !বৃষ্টির দিনে ছাতা নিয়ে ঘুরি পথে পথে,তুমি কাঁপা কাঁপা সুরে বলবে প্লিজ , আমাকে একটু রাস্তাটা পার করে দেবে?
কতো আশায় থাকি ,কখনও হুট করে দেখা হবে শপিং মলের সামনে ,
তুমি সামনে এসে বলবে আমাকে একটা রিক্সা করে দিবে প্লিজ ?
সিনেমায় দেখেছিলাম কালো দিনে এগিয়ে গেলে বীরের বেশে ,
ভাগ্য খোলে,প্রেম মেলে ।তবে কি তুমি মেয়ে ছাতা আনো বৃষ্টির দিনে !
তোমার কি কখনও রিক্সা বা গাড়ীর অভাব হয়না?তোমার ভালবাসার অভুক্ত এ প্রাণ আর কতো দিন, এ অপেক্ষা অন্তহীন।তুমিহীন জীবন ঢেকেছে হতাশার নীলে ।তবুও ঘুরে যাবো পথে পথে ,তোমার চারপাশে
ঠোঁট কাঁপিয়ে কোনো দিন তুমি যদি বলো এই তুমি কোথায়,একটু আসবে বৃষ্টিতে বাড়ি যেতে ভয় করছে।যেদিন একটু না হয় হোক চোখে চোখ ; রং চটা এক গোধূলীতে, হোক না একটু প্রেমের আলোড়নে।তোমার আমার সেই সময় এ যেন অফুরন্ত এ যেন অনন্ত।আমি তোমার জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করব কথা দিলাম।
ইতি
জাতিস্মর
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ১:৫২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×