somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৪৮

৩০ শে মে, ২০১৬ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলী,
বুঝলে তোমায় আমি প্রতিদিন নতুন করে নতুন রুপে আবিষ্কার করি।এত দেখি তবু লোভ কাটেনা।আমি ভাবছি সমস্ত শহরে একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দেবো।একজন পাগলী হারিয়ে গেছে যদি কোন সহৃদয়বান ব্যক্তি চিনে ফেলেন, দয়া করে ঠিকানাটা দেবেন হারাবার দিন, তার চুল ছিলো খোলা, পড়নে শাড়ী,আর সেই শান্ত চোখে রোদ চশমা।ওটা ছিলো এলোমেলো বর্ষার দিন, তার মাঝে স্বপ্নে এক-দুই পলক তার সাথে দেখা হলো।যদিও আমি ঝাপসা দেখেছি,মুখ লুকিয়ে পাছে যদি দেখে ফেলো, কি না কি মনে করবে।তবু তুমি বোধহয় দেখেই ফেললো, আমি দ্রুত চোখ নামিয়ে দু পা সরে এসে কিছুক্ষন কোন পৃথিবীতে রইলাম, কি সব ভাবলাম,কিছুই মনে নাই,আবারো এগিয়ে চোখ তুলে চেয়ে দেখি, হারিয়ে গেছো তুমি।তারপর কতো দিন পার হলো,মনে হলো কতো বছর যাচ্ছে শুধু, যাচ্ছেই কেটে অথবা এমনও হতে পারে,আমার সময় আসলে থেমে আছে।তবু তুমি স্বপ্নে আসোনা,নিখোঁজ আমার কল্পনা;অনুভুতিরা মরে গেছে যদি কোন সহৃদয়বান ব্যক্তি চিনে ফেলে সেই পাগলীকে,দয়া করে তাকে একবার আমার হয়ে বলে দেয় যেন।তুমিহীনতায় প্রচন্ড মন খারাপের রাতে এক্স্যিডেন্ট করা বাসের মত ভেঙ্গে চুড়ে গেছি একটু ঠিক করে দিবে।
শুনেছি মায়াবতী বা মাধবীলতার স্থান নাকি হসপাতালের বিছানায় হয় আমি তার প্রতিবাদ করি।আসলে আমি কোন অসুস্থ সকাল চাইনা,
যে সকালে হাসপাতালের সাদা দেয়ালে সোনালী রোদ প্রতিফলিত হয়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়, প্রতিদিন জীবাণুর আবরণে মোড়ানো লেপটা টেনে গলা অবধি টেনে দিতে হয় শীতের প্রকোপে অথবা বিস্বাদ ঔষধের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয় সূর্যের মধ্যাহ্ন প্রহর পরিক্রমনের পিছু তাড়া করে,
আমি সেই অসুস্থ সকাল চাইনা।
কিমবা আমি শরতের মেঘবিহীন আকাশ চাইনা, যে আকাশে বেদনার চিরায়ত নীলাবরণ জড়িয়ে থাকতে থাকতে জীর্ণ-শীর্ণ হয়ে গেছে অথবা অতি কষ্টের বহিঃপ্রকাশে শিলাপাথর ঝরে পড়ে টিনের চালে আর তোমার কাঁচা ঘুম ভাঙ্গিয়ে দিয়ে যায়, রাতের আঁধারে চাঁদ- জ্যোৎস্না সবাই কপট অভিমানে নির্বাসনে যায় তোকে-আমাকে একলা ফেলে, আমি সেই মেঘবিহীন আকাশ চাইনা।
অথবা আমি বৃষ্টিবিহীন বর্ষার বিকেল চাইনা,
যে বিকেলে দোলনচাঁপার সদ্য ফোটা পাঁপড়ির অধর-তৃষ্ণা মেটাতে অকাল বৃষ্টিবিলাস হয়না,তোমার অভিমানী চোখে রাগ ঝরে ঝরে পড়ে আমার স্যালাইনের বোতলে সংযুক্ত নলের ভিতরে টুপটাপ গতিতে, আর বিকেলের গরম চা বারান্দাতেই অবহেলায় পড়ে থাকে পিঁপড়ের ক্ষুধা বিহ্বল আলিঙ্গনে, আমি সেই বৃষ্টিবিহীন বর্ষার বিকেল চাইনি।
আমি একাকী নির্ঘুম রাত চাইনা,
যে রাতে তোমার বাহুডোরে আমার জ্বরতপ্ত দেহের তাপ থার্মোমিটার ছাড়িয়ে মৃত্যুর পারদে ভাঙ্গন ধরায়, অভ্যাসবশত তুমি গলা অবধি লেপ টেনে দাও, চুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও,
আর কয়েক ঘন্টার ব্যবধানে হাতে কাঁচা মাটির গন্ধে আমার মৃত্যুর আঁধারে পরিতৃপ্তির জোনাক জ্বলে,আমি সেই একাকী নির্ঘুম রাত চাইনি।
আমি চেয়েছি শুধু তোমাকে, একটিবার সব প্রতিকূলতার বাঁধন ছিড়ে,
রক্তজবা রাঙ্গা পায়ে তোমার হাতের পরশ পেতে সোনার কাঠি রুপার কাঠির মত, হয়ত তা ফাটল ধরাতো আমার মৃত্যুর গাছপাথরে।
পাগলী তুমি চোখ বন্ধ করে বলতো,তুমি যে চোখ বন্ধ করে রেখেছ এ
অবস্থাতে তোমার কেমন লাগছে?নিশ্চই খুব খারাপ চারদিকে শুধু অন্ধকার, নিশ্চই মনে হচ্ছে যেন তুমি খুব একাকী!
ঠিক তখনই আমি তোমার কানের কাছে ফিসফিস করে বলে দি তুমি ছাড়া আমার জীবন এমনই অন্ধকার!
তোমারই
বদ্ধপাগল
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৬ রাত ১:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×