somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৪৯

৩১ শে মে, ২০১৬ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কঙ্কাবতী,
তোমার প্রতি আমার ভালবাসা ও আন্তরিকতা কখনই ক্ষয়িষ্ণু হবে না। অনেকে তা তৈলমর্দন মনে করতে পারে,আমি কি তাদের কেয়ার করি নাকি?তারা বরং আজন্ম শুস্কই থাকুক।
তোমার প্রতি আমার কেয়ারিং ও রোমান্টিক প্রতিটি স্ট্যাটাস যাদের ইরিটেটিং মনে হয় আমি তাদের দেখে সকাল বিকেল হাসি।তারা কি করে বুঝবে এই কুল ডুড জামানায় তোমার প্রতি আমার ঘোর লাগা ভালবাসা কাজ করে।এই হোয়াটস্ অ্যাপ এর যুগে আমি আদিম চিঠিতেই বিশ্বাস করি।
তুমি আমার কাছে উপস্থিত না থেকেও সার্বক্ষনিক উপস্থিত থাকো।আচ্ছা এমন হলে হবে আমি তো কোথাও এ্যাক্সিডেন্ট করেই মরে পড়ে থাকব তুমি জানবেও না।আসলে অনেক কাজের মাঝে তোমাকে আমি গেথে নিয়েছি কারণে অকারনে খেয়ে দেয়ে কোন কাজ থাকলেই কি আর না থাকলেই কি একসেকেন্ডও আমি তোমায় ভুলি না।
আমি আজন্ম তোমায় আগলে রাখতে চাই। তোমার চাওয়াকে পাওয়া কে এবং তোমার সব আপরিপূর্নতাকে। তোমার সব পাগলামীর সাথে পাগল হতে চাই। নিজেকে নিয়ে অহংকার করতে ইচ্ছে হয় কারন আমি তোমায় ভালবেসেছি।পৃথিবীর সবথেকে মিষ্টি মেয়েটাকে ভালবেসেছি।
তোমার ভেজা চুলের আদিম গন্ধে আমি চুল ছাড়িয়ে সুবাশ নি মিষ্টি কিছু গন্ধ ছড়িয়ে পড়ে আমার সারা দেহে।তুমুল ঝড় তোলে আমার হৃদয়ে ।
সে ঝড় স্থায়ী হয় এক সময় ঠিকই শান্ত হয় আমাকে দুমড়ে মুচড়ে দিয়ে ।
ভলোবাসা টিকে থাকে আজন্ম ভালবাসা ঝড়ো আগুনের পোড়ায় আমাকে।আমি চাই এমন একটা দিন আসুক যখন আমাকে জড়িয়ে ধরে লজ্জিত তুমি যেন লুকাতে চাইবে নিজেকে।অথবা অপেক্ষায় থাকবে আমি যেন তোমার হৃদয়ে ঠিক তেমনই ঝড় তুলি ঠিক যেমন ঝড়ের আঘাত হেনেছিল আমার উপর ।
এরপর আবার ঝড় আসবে,ঝড় নয় তুমুল প্রলয়।যুদ্ধ শুরু হবে নতুন করে,আমি একের পর এক জয় করে নেব তোমার মানচিত্রের প্রতিটি ভূখন্ড।
মেতে উঠব আমি তোমার হৃদ ভুখন্ড যুদ্ধ জয়ের নেশায় ।যুদ্ধ বিরতিতে শুধু একটা প্রস্তাব যাবে,তুমি আমার এই কথাটা রন হুংকার সমেত।
তখন আমার তলোয়ার আবার বেজে উঠে আবার আমি ঝাঁপিয়ে পড়ব তোমর হৃদমানচিত্র জয়ের ইচ্ছায়।ভালোবাসা টিকে থাকবে তোমায় আলিঙ্গনের ভিতর ।ভালোবাসা জেগে থাকবে অনন্তকাল ।
বুঝলে কঙ্কাবতী,এই পাগলগুলো কখনোই তাদের মত পাগলীর সাথে অভিমান করবে না,ঝগড়া করবে না শুধু ভালবাসবে ঘোর লাগা ভালবাসা। তুমি ইচ্ছে করে যতই নিশ্চুপ থাক,আমি বেহায়ার মত রিক্তের মত নিঃশ্বের মত যোদ্ধার মত তোমার হৃদমানচিত্র জয় করার মিছিলে থাকব।এক জন্ম দিয়ে তোমাকে আগলে রাখব।এত পাগলামী করি,তারপরেও কেন জানি মনে হয় এসব পাগলের পাগলামীর কোনদিন শেষ হবে না।
শেষ করি আজকে একটা কথা দিয়ে,বুঝলেআমার সব রোমান্টিক স্ট্যাটাসই তোমাকে নিয়ে রচিত হয়।যদি অবিশ্বাস থাকে,তাহলে প্রতিটা স্ট্যাটাস পড়ার পর চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করবে, তাহলে বুঝতে পারবে,আমি তোমার মাঝে ডুব দিয়েছি অনন্তকাল।বুঝবে তাহলে
আমার কতটা জুড়ে তুমি আছো।
ইতি
তোমার ডালিমকুমার
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×