প্রিয়ন্তীকা,
তোমায় আমি রাশি রাশি স্বপ্ন
দিতে পারবনা মিথ্যে স্বপ্ন নয় নয়ই
আর ভালবাসার স্বপ্ন?
আমি তোমাকে গভীর ভালবাসা দিতে পারব,
তুমি যখন অনেক ক্লান্ত হবে,
তখন আমি হাতপাখার বাতাস দিয়ে
দিয়ে তোমার ক্লান্তি দূর করতে পারব।
যখন তুমি অনেক একাকী বোধ করবে,
তখন আমি তোমার পাশে তোমার হাত ধরে বসে থাকতে পারব,
যখন পৃথিবীর সমস্ত কিছু তোমাকে ছেড়ে চলে যাবে,
কথা দিলাম, তখনও আমি হাসি মুখে তোমার পাশে থাকব
আমি তোমাকে শুধু ভালবাসাই আকৃপণ
হয়ে দিতে পারব মিথ্যে আশা আমি তোমাকে দিতে পারব না
কারণ অন্যদের মতো তোমায় স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন নিজের
হাতে ভাঙ্গার মতো সাহস আমার নেই।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



