somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৫৪

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোদেলা,
ভাবছি তোমাকে একটা কথা বলবো,ইমম প্রতিদিন ভাবি নতুন করে কি বলা যায়,কোনদিন ভাল কবিতা আর কোনদিন চিঠি দিয়ে তারপর চুপ করে বসে থাকি,হয় বলবে ভাল হয়ছে না হয় চুপ থাকবে,তবুও তো কিছু বলবে আর না হয় দেখবে,আমি কিছু শুনতে পাবো,না হয় জানতে পাবো তুমি দেখেছ এভাবেই দিন যায়।পরে ভাবি মেয়েটি যে আমার আজব পাগলামী সহ্য করছে তাও তো কম না,দিনকে দিন প্রতিদিন ভালবাসি কথাটি বলতে বলতে তার কান পঁচিয়ে ফেলেছি,সে আবার কানে ওষুধ দিয়ে নতুন করে শুনছে,তুমি তো সেই একটাই মেয়ে যার কাছে আমি আশা করতে পারি,আমি শত অন্যায় করবো মেয়েটা সহ্য করে যাবে,তার পর আবার বলবো,শোন ভালবাসিতো...,ও হ্যা একটা সমস্যা মেয়েটার নিশ্চুপতা আমার ভাল লাগে না,আমি চাই সে আমার সাথে কথা বলুক,আমার সাথে পথ চলুক,আমি সারজীবন মেয়েটাকে আগলে রাখতে চাই,তার অনাগত সন্তানের পিতা হতে চাই।কি এক আজব অবস্থায় দিন কাটাচ্ছি,কোলবালিশ আর কোম্বলে আর কতদিন?একটা বউ হলে ভাল হয়,আরও ভাল হয় সেই মেয়েটা যদি তুমি হও,আর কথা শুনে যদি তোমার মাথা গরম হয়ে গেলে কি আসে যায়,সামনে থেকে পালিয়ে পিছনে গিয়ে বলবো,ভালবাসিতো।এই যে রোদেলা আমি তোমার রাজপথে তীব্র রোদে দাড়িয়ে ঝলসে,নিজেকে পুড়িয়ে বিশুদ্ধ করছি তোমাকে পাবার অপেক্ষায়।এই অতল ভালবাসা শুধু তোমারই জন্যে।
আমি তোমাকে এত বেশি স্বপ্নে দেখেছি যে আমার মনে হয় তুমি আমার পৃথিবী গিলে ফেলেছ।এখনো আমার মনে হয় তোমার স্বপ্ন আমার চেতনাকে স্পর্শ করে।এবং যে ওষ্ঠ থেকে আমি সমস্ত পদার্থের স্বাদ নি সেখানে লেগে থাকে তোমারই স্বপ্নের চুম্বন।আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি যে আমার পক্ষে আর তুমিহীনা একা থাকাই সম্ভব হবে না।আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোই,ঘুমাতে ঘুমাতে হাঁটি আমার শরীর চেতনা তোমাকে বিবেচনা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে।স্বপ্নে চাইলে কত স্বাদই না পূরন হয়?এই যেমন আমি তোমার ভুরু ছুঁতে পারি, ওষ্ঠ ছুঁতে পারি।উহু এত কম নয়।আমি তোমাকে এত বেশি স্বপ্নে দেখেছি, হেঁটেছি,
কথা বলেছি।যে মনে হয় সকাল বেলার নরম সূর্যের আলো যখন তোমার চাঁদ মুখে পড়ে অপরুপ প্রতিমা লাগে যেই তোমাকে,সেই তোমাকে আমি প্রতিদিন দেখতে পাই।
রোদেলা,তুমিতো জানোনা তুমি আমার মতো পাগল জীবনেও দেখনি?
বিশুদ্ধ ফরমালিন ছাড়া নির্জেজাল পাগল।আমি তোমার ভীত চাহুনী এই দুচোখে গেথে রাখবো।যেখানে আছি আমি সেখানে দারিয়েই তোমার জন্য অপেক্ষা করবো,আজীবন।তুমি জানো খুব ভাল করেই জানো তোমার চোখে আমি আমার পৃথিবী দেখেছি,একটা ছোট্ট অনুরোধ,তোমার পৃথিবীর একটা বড় জমি আমার জন্যে বরাদ্দ রেখ,শুধুই আমার থাক,এক জীবনে,হৃদয় দিয়ে আগলে রাখবো,তোমার ঐ মায়াবী আঁখির কসম।
রোদেলা আমি তোমাকে বুঝাতে চেয়েছি ,যখন আমি শেষ হয়ে যাব,শেষ হবে জীবনের সব কাজ ,মৃত্যু এসে শেষ বারের মত আমার চোখ থেকে সব আলো মুছে নিয়ে যাবে তখনও আমি তোমাকেই চাইবো ।আমার শেষ নিঃশ্বাসে ,হৃদয়ের অন্তিম স্পন্দনে শুধুই তোমারই নামটি উচ্চারিত হবে । কারন তুমি নামক সেই সত্ত্বাটি আমার আত্মার গভীরে মিশে গেছ।প্রতিটি বিশ্বাসে , প্রতিটি নিঃশ্বাসে , তুমি আছো এ মনে , তুমি আছো এ হৃদয় জুড়ে এখানে আর কিছুর অস্তিত্বই নাই।
আসলে মানুষ বিশ্বজুড়ে ভালবাসার কঠিন সংজ্ঞা প্রচার করছে যখন, তখন যখন সারাজীবন প্রিয়তমার হাত ধরে কাটিয়ে দিতে ভয় অনেকের।
তখন আমি তোমার হৃদয়ে ঘরে বাইরে সত্ত্বায়,অস্তিত্বে ও রাজপথে দাড়িয়ে চিৎকার করে বলে দি ভালবাসি,আমি তোমার জন্য আছি!তুমি থাকলেও আছি না থাকলেও আছি।আমি আজীবন তোমাকেই চাইব,তুমি চাইলেও চাইব না চাইলেও চাইব।
শবে বরাত চলে গেল প্রতিবারই কিছুনা কিছু চাই নিজের জন্য বাদে।এইবার নিজের জন্যে চাওয়া যুক্ত হয়েছে যার সংযুক্তিতে শুধু তুমি।
শরীরের যত্ন নিও ওটার বিষয়ে কোন অবহেলা সহ্য করব না কিন্তু বলে দিচ্ছি। শুভ রাত
ইতি
রোদেলার কাব্য
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×