somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৮৭

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়,
তোমায় এখনও আমি সরাসরি দেখিনি তবে প্রতিদিনই মনে হয় একবার তোমায় দেখি স্বপ্নে।।কেমন আছো তুমি?ঠিক এ মুহূর্তে তোমার কথা খুব মনে পড়ছিলো।তাই আজ বসেই পড়লাম,চিঠি লিখতে,তোমাকে।
জানো আমিনা তোমার হাসির শব্দ শুনতে পাই।।তোমার ঐ কাঁচভাঙ্গা হাসির শব্দ আমার কানে বার বার প্রতিধ্বনিত হয়।জানো আমার শহরে না বুড়ো হয়ে যাওয়া বকুল গাছ আছে,মাঝে মাঝে মনে হয় আমি ফুল পেড়ে মালা বানিয়ে তোমার খোঁপায় দি! হঠাৎ সেদিন খবর পেলাম এ যুগের যান্ত্রিকতা গাছটাকে কেটে ফেলছে।আমি,মনে হয় গাছটার কান্না এখনও শুনি। খুব মনে পড়ছিল গাছটির কথা আর আমি মাথা নিচু করে আনমনে তোমার কথাই ভাবছিলাম।।
স্বপ্ন দেখি যে আমরা দুজনে নৌকা নিয়ে অনেক দূর চলে যাব।খুব ভয় পাবে তুমি।।তোমার চোখে পানি দেখব সেদিন আমি।আর তোমায় জড়িয়ে আমি অভয় দিব।তুমি বলবে খুব ইচ্ছে করে আমাকে এভাবেই তুমি রাখো।আচ্ছা যদি আসলেই এমনটা হতো কেমন হতো বলতো তুমি, আমার তো মনে হয় ছুটে গিয়ে তোমাকে ছুঁয়ে দিয়ে আসি।
বুঝলে বালিকা প্রত্যেক মানুষের নিজস্ব একটি আকাশ থাকে, আমার সেই আকাশ তুমি।নিজস্ব যে অরণ্য আমি গড়েছি, তাতে শুধু তোমারই বিচরণ মিথ্যে বলবো না তোমায়,আমার প্রতিটি ভোর আসে তোমাকে ভেবেই, রাতে ঘুমের দেশে যাবার সময়,যে ভাবনা আমাকে আচ্ছন্ন করে, তা শুধুই তুমি।তোমাকে পাবার আশায় পৃথিবী ছাড়তে ও কোন আপত্তি নেই। তোমাকে ছাড়া যে বাঁচবো না এর চেয়ে বড় কোন সত্যি নেই।
বালিকা মাঝে মাাঝে কি মনে হয় জানো,খুব ইচ্ছা করছে তোমায় নিয়ে জোস্না বিলাশে মাতি।বলতে ইচ্ছে করে এমন কোন এক রাতে"শোন আজকের রাতের আকাশটা এক বার তাকিয়েই দেখো,এত বড় একটা চাঁদ উঠছে ঠিক যেন তোমার রুপের মত উজ্জল হয়ে আছে পুরো আসমান জুরে।রবি ঠাকুরের ঐ গান টা আছে না ?
তুমি কথা কই ও না...তুমি হেটে চলে যাও...এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু হাটি। কত কি যে ইচ্ছে হয় আমার..!" ইস্ তুমি কবে হবে আমার।কবে ??
তোমার আমার মধ্যে শুধু একটাই পার্থক্য আছে,পার্থক্যটা কি জানো ?
তোমার জীবনে শুধু 'একটা তুমি' দরকার,আর আমার জীবনে শুধু 'তোমাকেই' দরকার।হয়তো তোমার কাছে আমি হলাম হাজারো 'তুমি' এর মত 'একটা তুমি' আর আমার কাছে 'তুমি একটাই' ।'একটা তুমি' কে একশোটা তুমি দিয়ে পরিবর্তন করা যায় কিন্তু আমার কাছে 'তুমি একটাই' মানে গোটা পৃথিবী, মহাবিশ্বে তুমি একক স্বকীয় সত্ত্বা .আর কেউ তোমার মত না তুমি কারো মত না। তুমি তুমিই,তোমাকে পরিবর্তন করা যায় না, যাবে না।আমার তোমার চেয়ে ভালো কাউকে লাগবে না বা তোমার চেয়ে খারাপ কাউকে লাগবে না 'তোমার মত' কাউকে লাগবে না।আমার শুধু তোমাকেই লাগবে তোমাকেই।
সব বুঝেও কেমন করে তুমি চুপ করে থাকো,অথচ তোমার জন্য শুধু তোমার জন্য হৃদপিণ্ডের ঠিক কোনখানে? কেন? কি নির্মম! যন্ত্রণা হচ্ছে তুমি জানলে না, জানতে চাইলে না,বুঝলে না,বুঝতে চাইলে না।
অবজ্ঞা, অবহেলা আর পরিহাসে বুকের পাঁজরে তোমার দেয়া কষ্টের শত চিহ্ন নিয়ে আজ ভালোবাসার কত শত যে কবর রচিত হচ্ছে প্রতিটি মুহূর্তে তোমাকে ভালোবাসার অপরাধে। শাস্তি তো প্রাপ্য-ই। কারণ তোমাকে ভালো যে বেসেছি। আমি না হয় তোকে ভালোবেসেই মরলাম।জানতো তোমার প্রেমে এমন মরেই বা কজনা।
একটা কথা বলি,
যদি কখনও দেখ তোমার চূড়ান্ত বোধের বাইরে গিয়ে বেশ্যা এ নগরের ট্রাফিক জ্যামে যখন স্তব্ধ হয়ে থাকে মানুষ।তখন কোন একটি ছেলে একলা একাই মিছিল দেবে জানান দিবে এ হৃদয়ে তোমার অস্তিত্ব
তোমার আমার ডাল আলু ভাতের প্রেম এত সহজ হবে কেন?ঠিক আমি এমনই চাই এত সহজ হবে কেন?একটু কঠিন হোক তবুও তুমি আমার হও।কারন আমার একটাই যে তুমি তুমি যে অমূল্য।
বুঝলে মেয়ে তুমি হাসলে তারাগুলো না সব ডিপ্রেশনে ভুগে!
শুধু দুটা লাইন দিয়ে শেষ করি।ওই মেয়ে কৃষ্ণআঁখি ; সরাও তুমি তোমার দুটি চোখ তুমি কি চাও তোমার চোখে আমার মরণ হোক?
ভালবাসি বড্ড ভালবাসি।
ইতি
অনিরুদ্ধ
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×