somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

আমি আর কি বলব?

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাকে বলতে বলা হয়েছিল তোমার নামে
আমি আর নতুুন করে কি বলব?
যখন নিজেকে খুঁজতে গিয়ে আমি পেয়েছি
একটি নাম তোমারই
প্রিয় ভালবাসা।
তোমার নাম শুনলেই আমার এমন হয় কেন?
যখন একটা তুমি বেজে ওঠো আমার সঙ্গীতে
কতোটা ভালবাসলে
নিজেকে চোখবুঝে অর্পণ করা যায়,
কতোটা ভালবাসলে
শুধু মাত্র তোমার নামে মরে যাওয়া যায়,
কতোটা ভালবাসলে
তোমার জন্যে অনন্ত অপেক্ষা করা যায়।
এই আমার বুকের ভেতর একটা তুমি
নিত্য বেজে চলেছ অবিরাম
যেমন বাজে পেট্রলবোমা,বাজি ও গ্রেনেড।
তোমার নামে আর কি বলব?
তোমার নিশ্চই অজানা নেই আর প্রিয়তমেষু,
তোমাকে ভালবাসতে গিয়ে
কতোটা ভালবেসেছি শূন্যতাকে!
হৃদয়কে অনলপ্রবাহে করেছি রঞ্জিত
বুকের গভীরে একটা তুমির নিত্য চলাচল
তোমার শাড়ির ভাঁজে ভাঁজে জড়িয়েছি আমাকে।
হৃদয় আজ রক্তাক্ত তৃনভূমি,কতটা আজ আর্ত হাহাকার
আমার শুধু তোমাকেই খুব বেশি প্রয়োজন।
সান্ত্বনা বাক্য নয়, নয় কোন ফালতু প্রলাপ
শুধু চাই আজ থেকে আগামীতে,
একাল থেকে সেকালে,
অথবা,মিথ্যে থেকে সত্যতে,
সত্যি বলছি আমি,
আমৃত্যু পর্যন্ত,তোমাকেই খুব বেশি প্রয়োজন!
বিমর্ষ বিলাপ; তোমাকে বলি নি
খালি জীবন দিয়ে উপলব্ধি
তোমার কোলে আজীবন বসন্ত আছে
আর কোথাও দেখি না এর চেয়ে মায়াবী কানন।
আমি তোমার নামে আর কি বলব?
যেখানে একটা তুমি মানেই প্রাণময় মহৎ কবিতা
এই মহাকাব্যের খোঁজে
আমি যে কত আলোকবর্ষ অপেক্ষা করেছি
আর নতুন কি বলব?
শুধু এটাই বলি যতবার বল ভালবাসি না,
ততবার কর পাপ।
যখন আমি নিজ বুকের রক্তে
লিখেছি তোমারই নাম
হে প্রিয়তমা।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×