somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

আমি কি করব?

১৫ ই মে, ২০১৮ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কত কাল বলেছি আমি তোমাকে ভালবাসি!
একবার যেহেতু বলেছি তার মানে তুমি বাদে, কোন ভবিতব্য নেই! তবুও মনে হয় কিছু বলার বাকি আছে!
বলা হয়নি, তুমি আমার কতটা,তুমি আমার কি?

আমার তোমাকে ভাল লাগে,কারন তুমি গুছিয়ে আকাশ দেখ। আমি কতবার তোমায় বলতে চেয়েছি, বলি নি!
আমি তোমার সরলতার প্রেমে পড়েছি!
তোমার স্থির আঁখিজোড়া,তোমার কানের দুল,
তোমার হাসি, তোমার নাকের নথ;
কতবার ভেবেছি,আমি কত নির্বোধ,
আমি বলতে তোমাকে দেরি করেছি!

আমি তোমার এলোমেলো কথার প্রেমে পড়েছি!
তবে গুছিয়ে যে আকাশ দেখা যায়, এই তোমাকে না দেখলে জানা হত না।
আমি চাইলেই খুব সুন্দর কথা বলা একটি মেয়েকে, মনের ব্যালকনিতে রেখে দিতে পারি কিন্তু
আমি কী করব ??
আমি বড্ড আবোলতাবোল বলা মেয়েটিকেই চেয়েছি!

আমার যে মেয়েটিকে ভাল লাগে সে রক্তাক্ত করে!তার একমাত্র কাজ- বিভিন্ন উপায়ে আমাকে পঁচানো,তবু আমি তাতেই চোখ রাখি এবং তাকে নিয়ে কবিতা লিখি।জানিনা কবিতার মান ভাল হয় কিনা?
ইদানীং তাকে দেখলে বড্ড মায়া লাগে!
তার কষ্ট করে শুদ্ধ বাংলা বলাকে মিস করি!
আমি ঘোরে থাকি,মাঝে মাঝে তার ঘোরে,
হেঁটে হেঁটে ফার্মগেট থেকে মতিঝিল চলে আসি।
আমার বড্ড অসুখ করেছে,তার মায়ার অসুখ!
আমি চাইলেই তার,এসব না শুনে থাকতে পারি।
তার পঁচানি না শুনেও জীবন কাটাতে পারি।
কি করব আমি ??
তার অভাব তো আর কিছুতেই পূরণ হবার নয়!

ওই চোখ জোড়া আমায় খুন করেছে সহস্রবার!
দিঘল কালো কেশের আড়ালে,ভুলেছি চেনা সব পথ!
আমি জানি তোমার কিছু কষ্ট আছে,আমি জানি তোমারও বড্ড ছলনার ভয় করে;
তবে তুমি কি জানো,তুমিহীনা হৃদয় তীরের শুকনো উপত্যকায়, আমার একাকী জীবনযাপন!
তুমিহীনতায় উপচে পরে,ভালবাসাহীন দারিদ্র্যতা।

আমি চাইলেই এসব কথা না বলে থাকতে পারি।
চাইলেই না বলা কথা গুলো, গিলে ফেলতে পারি!
আমি কি করব?
আমায় যে সর্বগ্রাসী তোমার রোগে ধরেছে!

তুমি আমার পিয়নের হাতের চিঠি ড্রয়ারে রেখে দেওয়া মতো-যত্নে থাকো, পুরনো হয়ো না,তোমাতে আগ্রহ কমে না।
তোমার দিকে তাকিয়ে থেকে বার বার মনে হয়, মানুষটা এত কেন সুন্দর ! সুন্দর দোষের কিছু না।
তবুও এত সুন্দর কেন হতে হবে?
আমার বড্ড ছেলেমানুষি আকাশ দেখা মানুষটিকে চাই! তার হৃদয়ের গলিতে গলিতে আমার বাসার ঠিকানা খুঁজে পাই!
মস্তিষ্ক লসাগু গসাগুর মত করে প্রমাণ করে দিবে-যে এত কষ্ট দেয়, পঁচায়,তাকে কেনই বা লাগবে?
আমি চিৎকার করে,বলি সব কিছু নিশ্চুপ হয়ে যাক, মানুষগুলো, পশুপাখি, আশপাশের সব!
আর নাহয় আমিই বধির হই!
যেখানে তুমিই স্তব্ধ,সেখানে অন্য কাউকে শ্রবণ করে কি হবে?
আমি কি করব?
আমার যে তুমি নামক নিশ্চিত মৃত্যু রোগে পেয়েছে!!

আমাকে মস্তিষ্ক বলে,এত কষ্ট কেন সহ্য করো?
আমি বলি যে- মা সন্তানকে বকাঝকা করে, মরতে বলে,তাই বলে কি সে মা প্রেমহীন?
ভালবাসা অসীম,শত মাইল দূর থেকেও ভালোবাসা যায়, ভালো রাখা যায়।
আমাকে দ্যাখো না, কত দূর থেকে তোমাকে ভালবাসি!
তোমার রাগ,বাচ্চামী পাগলামি সব মনে হয় একেকটা টান! ভয়াবহ মায়ার টান! আমি ওটা এড়াতে পারি না!
‘আমি কী করব?’
প্রশ্নটা আমি আমাকেই করি।
এর উত্তর আমি দুই ভাবে দেই।
হয় তুমি তাতে মরো,না হয় সে তোমাতে মরুক
অথবা দুজনে দুজনেতে মরে বাঁচুক।

আমি কখনও তোমাকে সাধারন রুপে দেখিনি।
তবু মনে হয়,তুমি সমরেশের মাধবিলতার মত সাদাসিধে,সারাজীবন আমার সাথে কাঁটিয়ে দিতে পারবে।
ওমর খৈয়ামের কবিতার মত, একটু খানি আহার হলেই চলবে বলে,এক কাপড়ে আমার সাথে বের হতে পারবে।
আমার কখনও তোমাকে দেখা হয়নি, তবু ভাবি
আলু ঝোল দিয়ে ডিম রান্না হয়, সেটা খেয়ে আরেকটু ভালবাসা হলে,তোমার আমার সাথে জীবন চলে যাবে!

আমি কি করব?
তোমাকে কতটা ভালবেসেছি, তা কেবলই জানে অর্ন্তযামী!
কবি নির্মলেন্দু গুণের মতো তোমায় আমিও বলি-
"ভুলে যাও তুমি পূর্বেও ছিলে,মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি"।


৬.৫.১৮
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৮ রাত ৩:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

কেন নিজে নিজে এআই দিয়ে, নেট ঘেটে ডাঃ জাহাঙ্গীর কবির স্যারের সব সত্যতা পাচ্ছে...!

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

বারডেম সহ সকল ডাক্তারদের উচিত নন কমিউনিকেবল ডিজিজ গুলো বেশি বেশি ঔষধ দিয়ে, ছয় বেলার জায়গায় দরকার হলে আরো কয়য়েক বেলা মুড়ি, বিস্কুট, খই এর সাথে আরো কিছু যোগ করে,... ...বাকিটুকু পড়ুন

×