somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

হৃদ-আলাপ

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃহস্পতিবার দুপুর থেকেই আমি শুধু ভাবছি
একটা লালচে রংয়ের জামদানীময় আর বিষণ্ন দুপুর!
মেয়েটিকে পুতুল সাজাতে বড্ড ইচ্ছে
তার অপেক্ষায় বয়স আর বাড়ে না!

এই যে কত শত রাত ধরে ভাবছি
এতটা দর্শনে আমি ব্যাকুল আগ্রহী!
এই সব সহজ কথা বলা ততটা নয় সহজ
বুক জুড়ে তারই নামে রক্ত কবজ!

এই যে কত শত রাত হয় ভোর,
এলোমেলো শহর জ্যামে মানুষের ঢল,
ভর দুপুরে থমকে যায় কিছু সময়;
স্মৃতিভূক মন তার আসার অপেক্ষায়!

কত আবহমান কাল ধরে একটি প্রহর,
কত কালান্তর এক যন্ত্রনাময় প্রতিক্ষা!
হৃদয়ের প্রতিটি চেম্বারে তোমার নামের মিছিল,
নীল বেদনায় লেখা তোমার নামের কবিতা।

এ বর্ষায় ফোটে যতো কদম ফুল,এ শহরে যতবার আসে বৃষ্টি,
আমি শুধু মন ও মননে তুমি নামক একটি স্থীর বসন্তের অপেক্ষা করি!

তোমার নামেই স্থিরতা খুঁজে পাই আজো।
তোমার নামেই কাটে এক একটি নীলচে প্রহর!
তোমার নাক ফুল হোক ভালবাসার স্মারক,
লাল টিপ হোক উদিত সূর্যের ন্যায়,
তোমার চুলের গন্ধে হোক আমার মায়াবী বিকেল ব্যয়,
তুমিহীনতায় শহরে লেগেছে মরক!

তোমার শাড়ীর আঁচলে মিশে থাক মাদকতা!
বুক আমার নিরাপদ বাসস্থান,আমার বাহুতে থমকে থাক তোমার একটি দুপুর!
তোমার চুম্বনে মাতাল হোক একটি বিকেল।

তোমার ঠোঁট ছুঁয়ে কেটে যাক আমার শতজনমের চাতকীয় তৃষ্ণা,
তোমার মন করুক আত্মসমর্পণ,তুমি ভেঙেচুরে একাকার হও,
তুমি বিদ্ধস্ত হও আমার হৃদবাওড়ে!

তোমার সাথে ভাগাভাগি একইকাপে উষ্ণ কফি,
জোনাকজ্বলা এক রাত্রি একই সাথে জোছনা ভাগাভাগি,
তোমার নামে একটা জনম দিচ্ছি পাড়ি,
অনুরাগের একটি প্রহর আমি জাগি,
ঘুমিয়ে থাকে অবাক শহর!

এমন করে হয়না বলা তোমার খোলা চুলের ডগা
নাক ডুবিয়ে ঘ্রান নিতে চাই একটি বেলা!
তোমার লাল টুকটুকে ঠোঁটের আদর,
তোমার নামেই বয়ে চলা রক্ত নহর!

নীলচে আকাশ, তুমি যখন থাকো পাশে
তোমার নামে আবেগ প্রবন সজল আঁখি!
যোগ বিয়োগে হৃদয় মাপা বিন্দু ব্যাসে,
তোমার নামেই হৃদয় আমার আগুনপাখি!
হিম অরণ্যে ব্যস্ত থাকি আগুন চাষে!

বুকের ডাকবাক্সের চিঠির বদলে জমছে প্রেম
তুমি ছাড়া জীবন আমার গোলক ধাঁধার আধার শূন্য!!
এই শহরের ধুলোর মত তোমার নামে জমাই পাপ,
তোমার নামেই হৃদমাঝারে কামাই পূণ্য।

তোমার জন্যে শূন্য হলাম ঘর বাড়ি ছাড়ি,
জলের মাঝে কেমন চলে আমার স্বপ্ন হাওয়াই গাড়ি!?
তুমি কি আর সহজ কোনো নারী!!
কবি বিনয় মজুমদার হলে তোমায় বলেই দিতাম-
"লীলাময়ী করপুটে তোমাদের সবই ঝরে যায়
হাসি, জ্যোৎস্না, ব্যথা, স্মৃতি, অবশিষ্ট কিছুই থাকে না।
এ আমার অভিজ্ঞতা। পারাবতগুলি জ্যোৎস্নায়
কখনো ওড়ে না; তবু ভালোবাসা দিতে পারি।"

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগারগাঁও, ঢাকা
২৯.৫.১৮

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×