somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সুহাসিনী

২৩ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুহাসিনী

আমি যা দেখি তুমি তা দেখো ?
আমি দেখি তোমার সেই পুরানো শহরে,
বৃষ্টি মাখা এক দুপুরে বাষ্প চোখে কল্পনাতে,
আমি শহর আঁকার নামে শুধু তোমায় এঁকেছি,
শহর নগর বন্দর জুড়ে আমি শুধু তোমাকেই দেখেছি।

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি তুমি, দেখি আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো,
তারপর বাস আসে ট্রাক আসে
ঐ যে চৌরাস্তার মোড়,তারপর তুমি খেলছো হৃদয়জুড়ে;
তবু আমার তুমিহীনা কোনো পৃথিবী নেই
তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি-আমি তোমাকে লিখছি পৃষ্ঠার পর পৃষ্ঠা,
এটা শুধু একটি প্রেমপত্র নয়, নয় শুধু একটি কথামালা!
আমি শুধু আজ একটি কথাই লিখবো,
অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে
তোমাকে ভালবেসে আমি তোমাকেই লিখবো !
আমি তোমাকে দেখছি সমস্ত অনতিক্রমের সীমান্ত রেখা পেরিয়ে!

প্রিয় সুহাসিনী আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি সময়টা থমকে আছে,
ব্যাস্ত সবাই যে যার কাজে,
তুমি শুধু আমার সামনে হঠাৎ আমার বিদ্রোহী আর অস্থির দুই ঠোঁটের ছোঁয়ায়,
আমি রাঙাতে চাই তোমায় বাহুডোরে,আমি চাই
পৃথিবীটা থমকে থাকুক তুমি নামক করিডোরে!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি হৃদয়ে পায়ে নাচছো তুমি,
আমার সমস্ত আকাশজুড়ে আকঁছো তুমি,
পৃথিবীর সব গান একি সুরে গাইছো,
তুমি মানেই জীবনে আমার শত বসন্ত!
তোমার মায়াবন্ধনের আবদ্ধতায় আমি আমার
সকল বোধের সংঙ্গা হারিয়েছি!
বিশ্বাস আর ভালোবাসার অন্ধত্বতায় তোমার মাঝেই হারিয়েছি এই আমার আমি!
এই একজন তুমি দিয়ে যদি সারাটা জীবন কাটানো যায় তবে একজন তুমিতেই পুরো পৃথিবী ঘুরে আসা সম্ভব,
তিন লাইনে পৃথিবীর পরিচয় দেয়াও সম্ভব।
শুধু তোমায় ছাড়া থাকাটাই অসম্ভব!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি তোমাকে জয় করার আশায় সৈনিকের কড়া পোশাকে মুড়িয়েছি আমার আপাদমস্তক।
তোমাকে ভালোবাসার সুতীব্র বাসনা
আমাকে দাঁড় করিয়েছে শত অলৌকিকতার সামনে!
তোমাকে পাবার তাড়নায় আমি সমস্ত অসম্ভকে
ফাঁকি দিয়ে পরিয়েছি সম্ভবতার বিশুদ্ধ চাদর।
তবুও মৃত্যু কে বাধা দিয়ে জীবন খুঁজতে তুমিনামক অমৃতের কাছে আসি,
হয়তো হঠাৎ একদিন দেখবে এই আমিই তোমার সামনে দুই হাঁটু গেঁড়ে চিৎকার করে
এই পৃথিবীকে জানিয়ে দিব আমি তোমাকে ভালবাসি!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি তোমাকে বলতে বিশেষ কোনো
সম্ভাষণের প্রয়োজন নেই। তুমি আসলেই,
সূর্য প্রখরতায় এমনিতেই আমি রঙিন হয়ে ওঠি।
তোমাকে স্বপ্নে দেখলেই কিছু সময়ে চোখের জ্যোতি কমে যায়, শ্রবণ শক্তি ক্ষয়ে যায়,
হঠাৎ দেখি তুমি নীল রঙা শাড়ি।
অবাক বিস্ময় তুমি কাঙ্খিত সে নারী!
তোমার কপালজুড়ে বসে ছিলো রক্তলাল চাঁদ,
এ জীবনে তুমিছাড়া সবকিছু বাদ!

আমি যা দেখি তুমি তা দেখো?
আমি দেখি এজন্ম একজনমে তোমাতেই ক্ষয়!
এমন যে তোমাতে মরে,সুহাসিনী তাকে ছাড়তে নেই!
তুমি জানোনা হে! বুদ্ধদেব গুহ বলে গেছেন - "মধুতেই যে মরে, তাকে বিষ দিয়ে মারতে নেই।"

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগারগাঁও, ঢাকা
৩১.৫.১৮
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×