এসো নীপবনে ছায়াবীথিতলে ,
এসো করো স্নান নবধারাজলে ।।
দাও আকুলিয়া ঘন কলো কেশ,
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ-
কাজল নয়নে,যূথিমালা গলে,
এসো নীপবনে ছায়াবীথিতলে ।।
আজি ক্ষণে ক্ষণে হাসি খানি,সখী,
অধর নয়নে উঠুক চমকি ।
মল্লার গানে তব মধুস্বরে
দিক বাণী আনি বনমর্মরে ।
ঘনবরিষনে জলকলকলে
এসো নীপবনে ছায়াবীথিতলে ।।
(হুমায়ূন আহমেদের একটা বইয়ে এলাইন গুলো পেয়েছিলাম । কথা গুলো খুবই ভাল লেগেছে ।)
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



