সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৬ বিকাল ৩:০৬
আমার মোবাইল কেনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মোবাইল কিনব বলে ঠিক করেছি। শখ নয় প্রয়োজন বোধ থেকেই মোবাইল নেয়া। এদিকে বন্ধুরা অনেকেই নিয়ে ফেলেছে। যোগাযোগের সামপ্রতিক মাধ্যম । ভার্সিটি বা বন্ধু মহলে শুরু হয়েছে নাম্বার দেয়া নেয়া। সিমের দামও কমে গেল,তাই দেরী না করে মোবাইল কেনার জন্য প্রস্তুত হয়ে গেলাম। একটেলের সিম তখন কমে 750 টাকা । গেলাম এক বড় ভাইয়ের কাছে পরার্মশ নেয়ার জন্য। তিনি বল্লেন একটেল নিবা কেন গ্রামীন তো এখন 650 টাকায় পাওয়া যাচ্ছে মেলায়। বাংলাদেশ-চীন সম্মেলন কেন্দ্রে মেলা হচ্ছে গ্রামীন ফোনের।মেলায় যাওয়ার আগে পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছিল না যে এ দামে পাব। পান্থপথ থেকে বাংলাদেশ-চীন সম্মেলন কেন্দ্র যাওয়া পর্যন্ত কাউকে পেলাম না জিজ্ঞাসা করার জন্য। তবে একজনকে পেলাম এবং জিজ্ঞাসা করলাম-"ভাইজান ঘটনা সত্য কিনা ?" ভাইজান আমাকে আশ্বস্ত করলেন। তারপর আমাকে আর পায় কে। জোরে সাইকেল চালিয়ে পৌছে গেলাম মেলায়। দর্ীঘ লাইনে দাড়িয়ে ফরম নিলাম ফিলাপ করে আবারও লাইনে দাড়িয়ে সিম পেয়ে গেলাম।এরপর চিন্তা এল সেটও তো কিনতে হবে।কাকতালীয় ভাবে বাবা সেদিন সিটিসেল কিনেছিলেন।একারনে সেট কেনার ঝামেলা থেকে রেহাই পাওয়া গেল। যদিও এর পর আরও কিছু সিম কিনেছি।এখন পর্যন্ত সেই সেট সিম ব্যবহার করছি।
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর্কাইভ থেকে: সেই গণিকা

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।