somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিও প্রেমিক ছিলাম...

২৭ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসা ও প্রেমে পড়ার গল্প

হল লাইফে পোলাপাইনের নানাবিধ সমস্যা লেগেই থাকে। এর মধ্যে এক নম্বরে আছে প্রেমহীনতা। আমার এক রুমমেট জুয়েল, দিনের মধ্যে কমপক্ষে চৌদ্দবার বলবে,
: দোস্ত আমারে একটা লাইন ধরাইয়া দেস না।
: আরে দুর ব্যাটা আমার নিজেরই কিছু হয় নাই আবার তোর লাইন !
- বলে তাকে ভাগাতে চেষ্টা করি। কিন্তু জুয়েল নাছোড়বান্দা ; একটা প্রেম, নিদেনপক্ষে একটা মোবাইল নাম্বারের জন্য তার সে কী আকুতি... দেখে মায়া হয়। তবু এই জগতে চিরসত্যটা হলো -আগে আপনা কাম তারপরে বাপের নাম।

এই আপনা কামের সন্ধানে আছি। এমন সময় হঠাৎ একদিন, কালো নয়না লালচুলো এক সুন্দরীকে ভালো লেগে গেল।
এরপর, খোঁজ খবর। জানা গেল সুন্দরীতমা ইংরেজি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের। এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ তথ্য এলাকা সূত্রে পাতানো তিন বান্ধবীর সার্কেলের বাইরে তাকে কেউ কোনো দিন দেখেনি। যাক রাস্তা তাহলে একেবারে ক্লিয়ার।
এরপর মেয়েটার পেছনে নিয়মিত ঘুরঘুর শুরু করলাম। ক্লাস টাস ফেলে ইংরেজি ডিপার্টমেন্টের পেছনের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি। মাঝে মাঝে মেয়েটার সঙ্গে চোখাচোখিও হয়। পূর্ণায়তন চোখ তুলে সে যখন তাকায় আমি তখন শ্যাষ। ওই যে, কবিতায় আছে না, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ! এ সেই সর্বনাশ চোখ।

... মনে মনে কত কথা সাজাই আজ তাকে বলবই। কিন্তু বলতে পারছি না তাই হাতে কলম তুলে নিলাম। হস্তলিখিত হৃদয়ের পঙক্তিমালায় জানাব তাকে মনের কথা। অনেক ভেবেচিন্তে রাইত ২টা অবধি জাগরণের পর যে জিনিস বাইর হলো তা হচ্ছে- প্রহর শেষে রাঙা আলোয় সে দিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
লিখেই মনে হলো না এ জিনিস দেয়া যাবে না। অত্যধিক কচলানো লেবুর মতো তিতা এই লাইন দুইটা। তার চাইতেও বেশি মনে হচ্ছিল এই লেখা যেন আমার আগে কে লিখে ফেলেছে !
এই আমার আরেক জ্বালা ! কোন ভালো লেখা মনে আসলেই দেখা যায় আমার আগে কে যেন লিখে গেছে !
তাহলে কি লেখা যায়। কী? কী ? এমন ভাবতে ভাবতে লিখে ফেললাম-
ইংরেজি ডিপার্টমেন্টের বারান্দার হাসি,
ও কইন্যা, আমি তোমায় ভালবাসি।
লিখেই বাথরুমে গেলাম হালকা হইতে। কিন্তু হালকা হতে শুরু করার সেই সুখময় পরম মাহেন্দ্রক্ষণে মনে হইল- আরে ইংরেজি ডিপার্টমেন্টের বারান্দায় তো কতজনেই হাসে। এই জিনিস দিলে তো ধরা খাইয়া যামু। তাইলে কি ...কি লেখা যায়..?

ভাবলাম, আরেকটু কাব্য করা দরকার। এমন কাব্য লেখব যে মুখস্থ করে বুকের ভেতরে রেখে সেকেন্ডে সেকেন্ডে জপবে। অনেক ভেবেচিন্তে লিখেই ফেললাম,
হাত আমার যদি, পৌঁছাতো আকাশ অবধি !
বিছিয়ে দিতাম নক্ষত্রদের তোমার পায়ের তলায়।
হ্যাঁ এই জিনিস দেয়ার রিস্ক নেয়া যায়, সাথে হৃদয়ের ডায়লগ কহিতে ব্যাকুল এক ৪৮ কেজি চিকনা যুবকের ভালোবাসাসহ পাঁচটি লাল গোলাপ !
তারপর, কিভাবে হাঁটুর কাঁপাকাঁপি শীতের কাঁপুঁনির সঙ্গে অ্যাডজাস্ট করে... জুয়েলের ধাক্কা আর থাবড়া হজম কইরা তার হাত পর্যন্ত চিঠিটা পৌঁছাইলাম, সে আরেক গল্প।
উপহার আর চিঠি পেয়ে আমার ও বোধহয় খুশিই হলো । ভ্রু-টা হালকা কুঁচকাইয়া, বিলোল কটাক্ষসহিত সর্বনাশা চোখ দুটি মেলে যে মিঠাকড়া হাসিটুকু দিলরে... আমি আবার পুরা শ্যাষ।
বিকেলে রুমের বিছানায় স্বপ্নসুখে নিমগ্ন আমি, ভাবছিলাম শুধু সর্বনাশা চোখ দুটির কথা, সেই সর্বনাশা চোখে ভাসতে ভাসতে কেটে যাবে আমার দিনগুলো, পুরোটা জীবন...

ভাবনার এই পর্যায়ে যখন ভার্সিটির স্বনামে (কু) খ্যাত এক বড়ভাই কলার সহযোগে গলা ধরে উঠিয়ে আক্ষরিক অর্থেই শুণ্যে রেখে হাতের মুঠো খুলে বের করলেন সেই চিরকুট; সেই মুহুর্তেই বুঝলাম সে চোখ শুধু আমার জন্য নয় অনেকের জন্যই সর্বনাশা !
মাসলম্যান বড় ভাই বললেন,
:পায়ের তলায় নক্ষত্র বিছাতে চেয়েছিস, নক্ষত্র লাগব না ; তরে বিছালেই চলব। এই বলে আমাকে হিড়হিড় করে টেনে নিয়ে চললেন।
এর পরের দৃশ্য বেশ করুণ...

ক্যাফেটরিয়ার সামনে এই আমি সেই সুকন্যার দুই পা ধরে উচ্চেঃস্বরে বলছি, আপনে আমার ধর্মের বড় বইন আর কোনো দিন আপনার সঙ্গে বেয়াদপি করমু না... ও আম্মা গো.... ও ও ও.... ! আর সে খিলখিল করে হাসছে...
সুন্দরী মেয়েরা নিষ্ঠুর হয় জানতাম। কিন্তু এতখানি হৃদয়হীনা !!

এর বেশ কিছুদিন পর , হলের আদুভাই এবং বিসিএস ব্যর্থ বড় ভাইদের সংস্পর্শে এসে; পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই টাইপ কাব্য-তত্ত্বচর্চা করে কাটিয়ে এই আমি আবার প্রেমে পড়লাম। পুরো ক্লিয়ার করে বললে বলতে হয় , প্রেম আমার ওপর পড়ল।
আমাদের ডিপার্টমেন্টেরই এক মেয়ে। তিনটাকা কলরেট আর দুই টাকার এসএমএস-এর জমানায় সকালে মেসেজ পাঠায় তো রাতে ফোন করে। কেয়ারের নমুনা দেখলে মায়েরও টাসকি! নোট দেয়, ক্লাসে তার বন্ধু-আর আমার শত্রুদের দিয়া আমার প্রক্সি মারায়া দেয়। প্রায়ই এটা ওটা গিফট করে। দুই মাসেই রাজ্যের ভালোবাসার কথাসমেত কেজি দুয়েক ওষুধের কোম্পানির অফসেট পেপারের প্যাডে লিপস্টিক ও নানাবিধ উপাচারে লাভলেটার ।

যাই হোক দুই মাসের রেজাল্ট আসলো একসময়.... মেয়েদের ভালোবাসা মুনি ঋষিরাও উপেক্ষা করতে পারেননি আর আমি তো কোথাকার তুচ্ছ নাদান মানব ! যথারীতি প্রেমে পড়ে গেলাম।
কিন্তু মেয়ে বড়ই সেয়ানা, ছিপে মাছ গেঁথেছে দেখে সে তার প্রেমের জাহাজকে পুরা ব্যাক গিয়ারে দিয়ে দিল।
এবার আমিই গিফট দেই, ফোন করি, ভালোবাসার ন্যাঁকা ন্যাঁকা কথা বলি মেয়ে নিস্পৃহ !
শেষে একদিন, কলাভবনের দোতলায় সরাসরি প্রশ্ন করলাম,
: তুমি কি সত্যিই আমাকে ভালোবাস ?
প্রশ্ন শুনে মেয়ে মুখ বাঁকায়। এদিক ওদিক চায়... আবার জিগাইলাম। গুছায়া উঠে সম্ভবত.. মেয়ে জবাব দেয়
: তুমিই তো আমাকে ভালোবাস না।
: না, তুমি ঠিক করে উত্তর দাও, তুমি আমাকে ভালোবাস কি না?
: আচ্ছা যাও... বাসিনা।
: দ্যাখ..দ্যাখ..আমি কিন্তু...
: কি করবে আমাকে মারবা নাকি নাকি সিন ক্রিয়েট করবা?
: দেখ আমার মেজাজ গরম করবা না কিন্তু!
: আমি কি বললাম মানে? এই তুমি আমার দিকে এইভাবে তাকাইতাছো ক্যান? এসিড ছুড়বা নাকি? তোমাদের ছেলেদের তো আবার বিশ্বাস নাই।
ঝগড়ার মুড তাই দুইজনের গলাই হালকা মাত্রায় উপ্রে। তবে বালিকার এই কথা শোনামাত্র দেখি আশেপাশের কিছু জাগ্রত জনতা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাল। এদের মধ্যে এক স্বনামধন্য নারী নেত্রীকে দেখে ঘাবড়ে যাই।
লো ভলিউমে বলি;
: ছি ছি কি বলছ এসব?
: কি বলছি মানে ? তুমিই তো বললা। আমি এবার চেঁচিয়ে লোক জড়ো করব তারপর জেলের ঘানি টানিয়ে ছাড়ব কত সাহস আমারে এসিড মারার কথা কস।
হায় হায় কি বিপদে পড়লাম। এবার উপায়? ভাবি আমি। আবার মিন মিন করে বলি,
: এইগুলা কি বলতাছো সোনা !! আমি তো বলেছিলাম তুমি আমাকে ভালো না বাসলে এ জীবন আর রাখব না।
: তোর আবার কিয়ের জীবন রে তেইল্যাচুরা !! জীবন রাখব না, কি করবা তুমি? দোতলা থেকে ঝাঁপ দিবা, তাও পারবা না কাপুরুষ কোথাকার।
: দেখ তুমি কিন্তু আমাকে অপমান ...
আমার কথা শেষ হবার আগেই নাকের পাটা ফুলায় মেয়ের তরিৎ জবাব
: আইছে আমার মানওয়ালা ! তোর কিয়ের মান আবার এসিড ছুড়ে মারতে চেয়েছ। আমি লোক জড়ো করে বলব।

খাইছে রে, আবারও সেই কথা, এটেইম টু এসিড ছোড়ার অপরাধে গণপিটুনি প্লাস জেলের ভাত খাওয়ার চেয়ে দোতলা থেকে লাফ দেয়া ভালো। হয়তো মরবো না। তবু ডর লাগে যে...

চিপা থেকে বাঁচার জন্য শেষ চেষ্টা করলাম। খুবই বিনীতভাবে বললাম তাহারে...

: দ্যাখ আমি কিন্তু লাফ দিলাম।
উদ্দেশ্য কিছুটা হলেও সিমপ্যাথি পাওয়া। কিন্তু কোথায় কি? এইবার বুকের পাটা (ইয়ে মানে যদি থাকে আর কি !) ফুলিয়ে মেয়ে জবাব দেয়,
: দাও লাফ, তবে এখান থেকে নয় ছাদে যাও, মরার সিকিউরিটি পাবা। কাপুরুষ কোথাকার।

বলে কি এই মেয়ে ! ! আমার তখন আর মাথামুথা ঠিক নাই, দিলাম লাফ... কিন্তু বাংলা বিহার উড়িষ্যার ধারাবাহিকতায় ভাগ্যের নির্মম পরিহাস এবার আমাকে নিয়া খেলল। দোতলা থেকে লাফ দিয়ে মরতে পারলাম না। শধু ডানপায়ের গোড়ালিটা ভালোমত মচকে গেল আর ব্যাকসাইডে একখান বাঁশের গুতা খাইলাম। এরপর...ব্যাপক হৈ চৈ চিল্লাফাল্লা ... দৌড়াদৌড়ির পর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ভর্তি হলাম এবং পরদিন ছাড়াও পেয়ে গেলাম।

ওইদিনই, রিকশায় উবু হয়ে বসে হলে আসছি; বন্ধুরা নিয়ে গেল সেই লাফ দেয়ার ঐতিহাসিক স্থানে। গিয়ে দেখি লাফিয়ে পড়ার জায়গাটায় কারা যেন বাঁশ-ইট দিয়ে মনুমেন্ট টাইপের কি একটা বানিয়েছে।
ওই মনুমেন্টের সামনে কিছু ফুলও আছে, পাশে ঝুলানো বিস্কুটের কার্টনের কাগজ।
তাতে লেখা- হে পথিক, ক্ষণকাল দাঁড়াও শ্রদ্ধা ভরে
এখানেই প্রেমিক পা ভেঙ্গেছিল প্রেমের তরে।
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×