somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিএসপি বাতিলের খেসারত

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেকার হবে কয়েক হাজার মার্কিনি

বাংলাদেশের পোশাককলের কাজের পরিবেশ এবং শ্রমিকের সুরা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে গত ২৮ জুন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা (জিএসপি) স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশের বেশকিছু পণ্য দেশটিতে শুল্কমুক্ত বাজার সুবিধা হারাবে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের ওয়েবসাইটের বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউইয়র্ক টাইমস জানায়, আগামী ৩১ জুলাই থেকে বিভিন্ন অভিযোগে উন্নয়নশীল আরও কয়েকটি দেশের নির্দিষ্ট পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে বাংলাদেশসহ কয়েকটি উন্নয়নশীল দেশের জিএসপি সুবিধা বাতিলের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান একটি বিশ্লেষণী প্রকাশ করেছে। এতে বলা হয়, কিছু পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বাতিলের ফলে যুক্তরাষ্ট্রের অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে এর প্রভাব পড়বে। এর ফলে তাদের গুনতে হবে বাড়তি করের বোঝা।
বিশ্লেষণে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, এ সুবিধা বাতিলের ফলে বাংলাদেশ আর্থিকভাবে তেমন ক্ষতির সম্মুখীন না হলেও দেশের বাণিজ্যিক ভাবমূর্তি হুমকির মুখে পড়েছে।
আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন না হওয়ার কারণ বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে এমনিতেই জিএসপি সুবিধা পায় না। তবে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ইউরোপীয়ান ইউনিয়নকে প্রভাবিত করলে তা হবে বাংলাদেশের জন্য বিপদের। কারণ ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়।
জানা গেছে, শুধু উন্নয়নশীল দেশের শিল্প উদ্যোক্তারা নয় মার্কিন ব্যবসায়ীরাও জিএসপি সুবিধাতে লাভবান হন। জিএসপি সুবিধা বাতিল হলে হাজার হাজার মার্কিনশ্রমিক বেকার হওয়ার আশঙ্কা করছেন দেশটির ব্যবসায়ীরা। এমনকী শতশত মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ইউরোপের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যেতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১৩০টি উন্নয়নশীল দেশের জিএসপি সুবিধার মেয়াদ শেষ হবে আগামী ৩১ জুলাই। আর যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ভয়ার্ত চোখে এই দিনটির দিকেই তাকিয়ে আছে। কেন না, জিএসপি সুবিধা উঠে গেলে তাদের করের নতুন বোঝা বইতে হবে। এতে করে বন্ধ হয়ে যেতে পারে একাধিক মার্কিন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান। বেকার হয়ে পড়বে হাজার হাজার মার্কিন নাগরিক।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ সব উন্নয়নশীল দেশের জিএসপি সুবিধাই পুনর্নবায়ন করার জন্য চাপে রয়েছে ওবামা নেতৃত্বাধীন সরকার। মার্কিন ব্যবসায়ীরা ‘কোয়ালিশন ফর জিএসপি’ নামের একটি আন্দোলন করছে দীর্ঘদিন ধরে। আন্দোলনের লক্ষ্য হচ্ছে, উন্নয়নশীল দেশের শিল্পপ্রতিষ্ঠানকে দেওয়া জিএসপি সুবিধা পুনর্নবায়ন করা।
গত ২৭ জুন ইউএস চেম্বার অব কমার্স কংগ্রেস নেতাদের কাছে জিএসপি সুবিধা পুনর্নবায়নের আবেদন জানিয়ে একটি পিটিশন পাঠিয়েছে দেশটির ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬টি সংগঠন।
ইউএস চেম্বার অব কমার্সের এই আবেদনে উল্লেখ করা হয়, জিএসপি শুধু উন্নয়নশীল দেশের জন্য ইতিবাচক নয়, মার্কিন ব্যবসায়ী ও ভোক্তাদের জন্যও সহায়ক।
এছাড়া জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত আসার পর যুক্তরাষ্ট্রের ২৩০টি কোম্পানি ও প্রতিষ্ঠান মার্কিন কংগ্রেসের কাছে জিএসপি সুবিধার মেয়াদ বাড়াতে আবেদন জানায়। জিএসপি সুবিধা বাড়ানোর পক্ষে বর্তমানে ২৭৩টি প্রতিষ্ঠান যোগ দিয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য জিএসপি সুবিধা বাতিল হলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন ২ মিলিয়ন ডলার অতিরিক্ত করের বোঝা বইতে হবে। যা তাদের জন্য অসম্ভব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×