somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রের বড় শত্রু তরুণ প্রজন্ম!

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :









‘মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রের সবচেয়ে বিপজ্জনক এরাই’- সপ্তাহদুয়েক আগে ব্রাডলি ম্যানিং আর তারই মতো কয়েকজন মার্কিন তরুণ সম্পর্কে গণমাধ্যমে এ মত স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামার। এবার সেই বিপজ্জনক তালিকায় যোগ হল আরও একটা নাম- গুগল, ইয়াহুর মত ই-মেইল সেবা এবং ফেসবুক, টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন।

ব্র্যাডলি ম্যানিং, আরন সোয়ার্ত্রজ আর এডওয়ার্ড স্নোডেন; সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কাছে বড় অপরাধী এরা। প্রত্যেকেরই বয়স ৩০-এর কম। ঝকঝকে চেহারার ৩ তরুণ। ৩ জনেই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং মার্কিন প্রশাসনের পক্ষে সবচেয়ে অস্বস্তিকর তথ্য, ৩ জনই নাকি আদর্শবাদী! আর বিবেকের ডাকে সাড়া দেওয়া এই আদর্শবাদী মার্কিন তরুণরাই যুক্তরাষ্ট্রের জন্য বড় আতঙ্কের নাম।

তথ্যফাঁস বলতেই মার্কিন প্রতিরা দপ্তরের চোখের সামনে পর পর কয়েকটি মুখ ভেসে ওঠে- অ্যালড্রিচ এমস, রবার্ট হেনসেন এবং জন অ্যান্থনি ওয়াকার। কিন্তু এদের সবারই বিশ্বাসঘাতকতার একটা কারণ খুঁজে পেয়েছিন মার্কিন প্রতিরক্ষা বিভাগ। অর্থের বিনিময়ে দেশের গোপন তথ্য রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়নের) কাছে বেচে দিয়েছিলেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে নিন্দিত ৩ গুপ্তচর। তাই ধরা পড়ার পর ৩ জনকেই দণ্ডিত করতে কোনও অসুবিধাই হয়নি মার্কিন প্রশাসনের।

যুক্তরাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য ফাঁস ও বিশ্বাসঘাতকতার ইতিহাসে প্রথম বিখ্যাত নামটি মার্কিন নেভাল কমিউনিকেশন অফিসার জন এন্থনি ওয়াকারের। ১৯৬৭ থেকে ১৯৮৪, দীর্ঘ ১৭ বছর ধরে সোভিয়েত রাশিয়ার কাছে মার্কিন পরমাণু সাবমেরিনের অবস্থান সংক্রান্ত তথ্য পাচার করেছিলেন তিনি।
ওয়াকার ধরা পড়ার পর জানা যায় মার্কিন গোয়েন্দা বাহিনীতেই রয়েছে আরো সোভিয়েত গুপ্তচর। এর ফলে অনেক সাবধান হয় মার্কিন গোয়েন্দা বিভাগ। ফাঁদ পাতে দু-মুখো সাপদের ধরার।
আর এই ফাঁদেই ১৯৯৪ সালে ধরা পড়েন অ্যালড্রিচ এমস । জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এই গোয়েন্দা ১৯৮৫ থেকে ১৯৯৪ সালে ধরা পড়া পর্যন্ত ৯ বছর ধরে মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত অজস্র তথ্য বিপুল অর্থের বিনিময়ে রাশিয়ার কাছে বিক্রি করেছেন। ধরিয়ে দিয়েছেন আমেরিকার অনেক গুপ্তচরকেও।

এরপর ২০০১ সালে ফাঁস হয় মার্কিন ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় বিশ্বাসঘাতক রবার্ট হেনসেনের কীর্তি। প্রতিরা দপ্তরের এই লাইব্রেরিয়ান ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ২২ বছর ধরে ১৪ লাখ মার্কিন ডলারের বিনিময়ে দেশের প্রতিরা-সংক্রান্ত বহু গোপন তথ্য-উপাত্ত রাশিয়ার হাতে তুলে দিয়েছিলেন। মার্কিন বিচারে এই তিনজনকেই শোনানো হয়েছিল যাবজ্জীবন দণ্ডাদেশ।

কিন্তু বর্তমান সময়ের এই ৩ তরুণ? এদের গল্প সম্পূর্ণ ভিন্ন। কারও থেকে নেননি এক পয়সাও। কোন দেশ থেকে নেননি কোন গোপন সুবিধা। নিজের অপরাধ গোপন করার চেষ্টাও করেননি। যা করেছেন তাকে অপরাধ বলেই মনে করেন না তারা। তাই মার্কিন প্রশাসন যখন কপালের ঘাম মুছতে ব্যস্ত তখন ইন্টারনেট দুনিয়া তাদের দিয়েছে নায়কের সম্মান।

আসলে বর্তমানে মার্কিন প্রশাসনের মাথাব্যথার কারণ তরুণ প্রজন্মের বিবেক। রাষ্ট্রের প্রতি দ্বিধাহীন আনুগত্য নয়, বিবেকের কাছে পরিষ্কার থাকাই এ প্রজন্মের সবচেয়ে বড় অপরাধ। তাই সেনাবিভাগের সামান্য কর্মী ব্র্যাডলি ম্যানিং পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাদের বর্বরতার তথ্য ফাঁস করে দেন ভয় না পেয়ে। ডিজিটাল লাইব্রেরি থেকে রাষ্ট্রীয় কুকীর্তির গোপন তথ্য ডাউনলোড করে ছড়িয়ে দেন আরন সোয়ার্ত্রজ। ই-মেইল আর ইন্টারনেটের মাধ্যমে সব দেশের ওপর মার্কিন নজরদারির কথা রটিয়ে দেন এডওয়ার্ড স্নোডেন। অর্থ নয়, এই ৩ তরুণই চেয়েছেন শুধু মার্কিনিরা নন, সারা দুনিয়ার মানুষ যাতে যোগ্য মর্যাদা পায়। আর এটিই তাদের অপরাধ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×