এক মা ও ছেলের কাহিনী নিয়ে নির্মিত সিনেমা। মা রোজারিও তার সন্তান কার্লিতোসের আরো সুন্দর জীবনের জন্য মেক্সিকো ছেড়ে আমেরিকায় অবৈধ ভাবে বসবাস করে উপার্জন করে টাকা পাঠাচ্ছে। কার্লিতোস থাকে তার অসুস্থ নানীর কাছে। ৯ বছরের কার্লিতোস তার মাকে দেখে না ৪ বছর ধরে। তার মা শুধু প্রতি সপ্তাহে রবিবার দিন তাকে ফোন দেয়।
রোজারিও কে অনেক কষ্ট করে উপার্জন করতে হয়, তার উপর অবৈধ ভাবে বসবাসকারী। রোজারিও আর কার্লিতোস এর কাহিনী সমান্তরালে চলতে থাকে।
এর মাঝে একদিন কার্লিতোসের নানী মারা যান। নানী মারা যাবার পরে কার্লিতোস পরিকল্পনা করে মায়ের কাছে যাবার। সে তার জমানো অর্থ নিয়ে রওনা দেয় আমেরিকার উদ্দেশ্যে। আমেরিকার দুই তরুন-তরুনী তাকে গাড়িতে করে মেক্সিকোর বর্ডার পার করতে সাহায্য করে। পরে গাড়িটি বর্ডারে আটক করা হয়। কার্লিতোস গাড়িতে লুকিয়ে ছিল এবং পরে ওখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে কার্লিতোস দেখা করে তার মায়ের সাথে।
পুরো সিনেমটাই চরম নাটকীয়তা পূর্ণ। তবে মায়ের প্রতি সন্তান আর সন্তানের প্রতি মায়ের টান এখানে মূখ্য বিষয়।
যত দূরেই থাকা হোক না কেন, মা আর সন্তানের ভালোবাসা একই চাঁদের আলোয় স্নিগ্ধ থাকে সারাক্ষণ……
সিনেমাটির IMDb rating 7.3
পরিচালকঃ Patricia Riggen
লেখকঃ Ligiah Villalobos
অভিনয়শিল্পীঃ Eugenio Derbez, Kate del Castillo and Adrian Alonso
La Mismz Luna প্রথম মুক্তি পায় ২০ মার্চ, ২০০৮ (মেক্সিকোতে)।
La Misma Luna (Under The Same Moon): একই চাঁদের আলোয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।