১,
এয়ারটেলের টকটাইম গুলো ভীষণ একা,
কয়েক দিনের মেয়াদ নিয়ে উধাও হয়ে যায়।
তোমার অবসর হয় না আর কথা বলার
তাই আমি বিজ্ঞাপন দিই, "কেউ কী আছেন?"
২,
"আমার ঠোঁট শুকিয়ে গিয়েছে
এসো তোমার ঠোঁট থেকে ভিজিয়ে নিই
বহুকালের চুম্বনের পিপাসার্ত শুকনো মনে -
এসো প্রেমের আর্দ্রতা মাখিয়ে নিই"
৩,
'একটু পরে' করতে করতে নিজেই হলাম পর।
আপন মানুষ খুঁজে বেড়াই সারা জীবন ভর।
৪,
এই মুহূর্তে প্রয়োজন কয়েক গেলাস জল
ঠাণ্ডা জলের সাথে মেশানো একটু ইথানল
কয়েক চুমুকেই ঠোঁটে এসে যাবে স্বর্গস্বাদ!
পৃথিবী নামক নরক-দহন-দানবের পোড়া হাত! "
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


