বহুদিন পর আজ পড়ছে তোমায় মনে
আজ এই নিশীথে, ক্ষণে ক্ষণে
বাইরে তুমুল বেগে বৃষ্টি ঝরে।
আর এই রাতের আঁধারে, বারে বারে
আমি হারাই, সাথে হারিয়ে যায় সব।
,
শীতল হাওয়া, হাওয়ার মাঝে পুরাতন গন্ধ
পুরাতন চাওয়া, তার মাঝে খুঁজি সেই ছন্দ।
,
বাতাসে ভর করে কোন পরিচিত সুবাস-
সেটা পেয়েই বুঝেছিলাম আজ
বৃষ্টি হবে খুব, নিকষ কালো আকাশ।
,
বহুদিন পর আজ রাতের বর্ষণে
পুরাতন গিজগিজে থরে থরে সাজানো ভাব গুলো
হারিয়ে প্রবেশ করি অদেখা ভুবনে।
,
মাথার ভেতর ঘোলাজল- করে টলমল
কতোদিন ভাব সাগরে দিই না ডুব।
আজ রাতের বর্ষণে খুঁজছি নিজেকে খুব।
,
২৫/৯/১০
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


