দ্যুতি, তুমি অতিশয় দ্রুততার সাথে,
আমার পশমঘেরা বুকের গভীরে
পুঁতেছিলে প্রেমের বোমা।
,
বোমা ফেটে উড়ে গেলো,
রয়ে গেলো ঘৃণার পোড়া ধোঁয়া।
আমার ঘামে ভেজা বুকে মাথা রেখে
আজ কেউ আর দীর্ঘশ্বাস ফেলে না!
,
অথচ, কী সহজে তুমি চুপ মেরে থাকো!
তোমারও যে ঘুম নেই, তোমারও চোখের নিচে কালি।
তোমারও চুল আর চর্ম রুক্ষ!
তবু বোমা মেরেও তোমার মুখ থেকে আর-
বের করা যায় না যে এখনো ভালোবাসো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


