১.
একটা টাইম-মেশিন প্রয়োজন খুব।
আট মাস আগের সময় থেকে ঘুরে আসার জন্য।
তৃষ্ণায় আমি যে কুড়ে কুড়ে মরছি।
একবার কয়েক চুমুক চুমু খেয়ে আসি তাকে।
,
নিয়ে আসি বুক ভরে তার নিঃশ্বাস।
সেই রসদ নিয়ে কাটিয়ে দেবো কিছুদিন।
আহ, দম ফেটে মারা যাচ্ছি তো!
আমি বাঁচতে চাই অতীতে গিয়ে আরেকবার।
4/7/13
২.
বিড়িতে নিবিড় টান,
অথবা নব্য প্রেমিকার ঠোঁটে প্রগাঢ় চুম্বন,
কিছুই আজ অশ্রুস্রোতে বাঁধ দেবার জন্য যথেষ্ট নয়।
ঘুম থেকে উঠে পড়ি স্বপ্ন দেখার জন্য,
কিন্তু হতচ্ছাড়া ঘুমটাই ভেঙে যায়।
রুপু, আমার চোখের পাতায় চুমু খাও প্লিজ।
1/7/13

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


