somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফালতু ফেসবুকীয় কাহিনী

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
তুহিনের ঘরে বড় কোনো আয়না নেই। ছেলেদের ঘরে বড় কোনো আয়না থাকার কথাও না। সে তাই বেসিনের ওপাশের আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। গাল, চোখের কোল টেনে টেনে দেখছে। হালকা দাঁড়িতে বেশ ভালই লাগে তাকে। আর এলোমেলো চুল। কেমন একটা উদাস উদাস ভাব থাকে চেহারায়। তুহিনের ধারণা, তার চেহারায় একটা মায়া আছে।
সে ভাবছে, "আহারে কী সুইট একটা পোলা! কিন্তু পোলাটারে কেউ ভালবাসে না। কান্দিস না তুহিন! আমি নিজেই তোরে ভালবাসি।"
তুহিনের ভাবতে ভাল লাগে যে তাকে কেউ ভালবাসে না, এতে বেশ একটা দুঃখবোধ সৃষ্টি হয়, যা কি না তুহিন উপভোগ করে!
তুহিন এবার এদিক ওদিক তাকালো। না, কেউ দেখছে না তাকে। সে আবার তার ঘরে ফিরে এলো।
আয়নার সামনে যাবার কারণ হচ্ছে আজ সে আদৃতার সাথে প্রথম দেখা করবে। আদৃতার সাথে তুহিনের পরিচয় ফেসবুকে। তুহিন টুকিটাকি কবিতা পোস্ট করতো ফেসবুকে আর একটা ব্লগে। সেখান থেকেই এক দিন মেয়েটা তাকে ফেসবুকে খুঁজে বের করে খাতির জমিয়ে ফেললো। তুহিনের অবশ্য সেসময় মেয়েদের প্রতি আগ্রহ কমে গিয়েছিলো। কারণ সে তার প্রথম প্রেমিকাকে ভুলে উঠতে পারেনি তখনো। সে তখন ঘোরের মধ্যে বসে বসে প্রলাপের মত কিছু লাইন লিখতো। লোকের কাছে সেগুলোই আধুনিক কবিতা বলে পরিচিত হল এবং আদৃতার মত অনেক মেয়েই তার লেখার প্রশংসা করে তার ফেসবুক বন্ধু হয়েছিলো। অনেকেই হাই/ হেল্যো বলতো। অনেকেই কিছু প্রশ্ন জিজ্ঞেস করতো। তুহিন শুধু সেগুলোর উত্তর দিয়ে যেত রবোটের মত। নিজে থেকে কিছুই বলত না। ফলে অনেক মেয়েই আগ্রহ হারিয়ে ফেলত!

কিন্তু একমাত্র আদৃতাই অসীম উৎসাহে তার সাথে কথা চালিয়ে গেলো। আর দীর্ঘদিন কথা বলে তাদের বন্ধুত্ব গাঢ় হলো, ফোন নম্বর আদান প্রদান হলো। আজ দেখাও হতে চলেছে।

মেয়েটার সাথে কথা বলে খুব ভালই লেগেছে তুহিনের। ফেসবুকে একটা মাত্র ছবি ছিলো ওর। তুহিন একবার ভেবেছিলো প্রেমের প্রস্তাব দেবে কি না! কিন্তু না দেখে প্রেম করাটা কি ঠিক হবে?!

২.
আজকাল কত খারাপ কিছুই ঘটে। পত্রিকায় সে সব নিত্যই দেখা যায়। আদৃতা কোনো ঠগ না তো? এ চিন্তাও তুহিনের মাথায় আসতো। ফেসবুকের পরিচয়ে দেখা করাটা কী ঠিক হচ্ছে?

কিন্তু তুহিন শেষ পর্যন্ত বিকেল চারটায় চন্দ্রিমা উদ্যানে পৌঁছে আদৃতাকে ফোন কল করলো, "তুমি কই?"
আদৃতা বলল, "এঁ, তোমাকে আমি দেখতে পাচ্ছি। যেখানে আছো, সেখানেই দাঁড়াও।"

তুহিন নীল পাঞ্জাবি গায়ে উদাস ভাবে এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ এক শাড়ি পড়া ভদ্রমহিলা এসে বললেন, "আমিই আদৃতা!"

৩.
তিন মাসের পরিচয়ে তুহিন কখনো আদৃতা কী করে, কীসে পড়ে এসব জানতে চায় নি! আসলে সব কথা তো আদৃতা নিজেই বলত! তুহিনের নিজের আগ্রহ ছিলো কম।
ইশ কী ভুলটাই সে করেছে। কয়েক বছরের সিনিয়ার একটা মেয়ের সাথে আরেকটু হলে প্রেম হয়েই যাচ্ছিলো! কিন্তু আদৃতার কণ্ঠ শুনে বোঝা যায় নি যে সে এক জন বয়সী মহিলা। অবশ্য বয়সী বলে বোঝা গেলেও বেশ আকর্ষণীয়া।

তুহিন ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলো। আদৃতা বললো, "কী? আমি নিশ্চিত তুমি আমাকে বাচ্চা মেয়ে ভেবেছিলে! চলো ওদিকটায় বসি।"
তুহিন বললো, "চলুন।"
আদৃতা বললো, "আপনি করে বলছ যে হঠাৎ! আমরা তো বন্ধুই, তাই না?"

ইতস্তত করে তুহিন বলল, "এঁ, আচ্ছা চলো।"

৪.
তুহিন এবার উদাস ভাব ছেড়ে কিছুটা সচেতন হয়েছে। সেদিন বাসায় ফিরেই রাতের বেলা ফোন করে আদৃতার বিষয়ে অনেক কিছু জেনে নিয়েছে। আদৃতা তুহিনের চেয়ে পাঁচ বছরের বড়! উঁহু উঁহু সে তো আদৃতার প্রতি তিন মাসে অনেক টা দুর্বল হয়ে পড়েছে। আর দুর্বল হওয়া যাবে না। তার পক্ষে সিনিয়ার মেয়ের সাথে কিছু করা সম্ভব না। সে সব সময়ই একটা পিচ্চি সুইট মেয়েকে ড্রিমগার্ল হিসেবে ভেবেছে। কী করা যায়?

"আচ্ছা আদৃতা, তোমার কী প্রেমিক আছে?"
"ক্যান?"
"নাহ, এম্নি। আচ্ছা শোনো, ফেসবুকে তোমাকে সিস্টার হিসেবে লিস্টেড করি? তুমি তো আমাকে ভাইয়ের মতই অনেক টেক কেয়ার করেছ এতদিন।"
"হাহাহা। হ্যাঁ, করো। সমস্যা নেই।"

৫.
আদৃতার মন খারাপ। তুহিনকে সে ভাইয়ের মত দেখত না মোটেও। এখন কী আর করা। সে তুহিনকে বানিয়ে বানিয়ে টেক্সট করলো, "দ্যাখো, আমার এক জন বয়ফ্রেন্ড আছেন। কিন্তু এতদিন তোমার সাথে যে রকম আচরণ করেছি, তাতে তোমার ভেবে বসাটা স্বাভাবিক যে আমি তোমার প্রেমে পড়েছি। কিন্তু আমি তোমার লেখা পড়ে তোমার বিদ্ধস্ত অবস্থার কথা বুঝতে পেরেই তোমাকে মানসিক সাহায্য করেছিলাম স্বাভাবিক হতে। আমার মনে হয় আমি সফল হয়েছি। আমার মনে হয়, এখন আর আমার প্রয়োজন নেই তোমার টেক কেয়ার করার। ভাল থেকো। "

তুহিন এই মেসেজটা পড়ে আর রিপ্লাই দিতেও পারলো না কারণ আদৃতা ততক্ষণে তাকে ব্লক করে ফেলেছে। আশ্চর্য! ফোন নম্বর ও বন্ধ।

৬.
কিছুদিন পর ফেসবুকে একটা মেয়ে ম্যাসেজ পাঠালো, "হাই!" ...এবং কবি তুহিন আহমেদ তার সাথে ম্যাসেজিং করতে করতে আদৃতাকে ভুলে গেলো সাময়িক ভাবে। তুহিন আহমেদের খুব বড় গুণ হচ্ছে সে খুব তাড়াতাড়ি সব ভুলে যেতে পারে। জীবনের প্রতি তার উদাস মনোভাব!

আর আদৃতা? আদৃতা তখন সেই মেয়েটার আইডি থেকেই তুহিনের সাথে চ্যাট করছিলো! সে তুহিনকে 'ভাই' ভাবতে পারবে না। বাস্তবে না হোক, অন্তত ফেসবুকে সে তুহিনকে প্রেমিক হিসেবে পেতে চায় ফেইক আইডি দিয়ে হলেও! তার প্রতি প্রেমে আসক্ত হয়ে গেলেই সে আবার তার পরিচয় দেবে। তখন নিশ্চই তুহিন তাকে আর বোন বানিয়ে ফেলবে না! দেখা যাক, কী হয়!

একটি ফালতু ফেসবুকীয় কাহিনী

সন্ধি মুহিদ
৯/৭/১৩
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×