১।
"মাঝরাতের রাস্তায় কেঁউউ করে কঁকিয়ে কেঁদে ওঠে নিঃসঙ্গ কুকুর,
আবার মাঝরাতের বিছানায় নিঃশব্দে কাঁদি আমি, কেউ নেই বলে।
অথচ আমার প্রাক্তন প্রেমিকা অসামান্য সুখে অন্য কারো বুকে মাথা রেখে ঘুমোচ্ছে!
মানা যায় না, এতটা পাষাণ! এতটা জঘণ্য বলে-
ভাবছি এবার একটা কুকুর পালবো! জানি, কুকুর একটি প্রভুভক্ত প্রাণী!
সে অন্তত আমাকে ধোঁকা দেবে না। বোকা পেয়ে বিশ্বাস ভাঙবে না!"
২।
তোমার ঘরের প্রাচীন ফ্যান বৃদ্ধ ডানা মেলে
মাঝরাতে কুঁক কুঁক করে কেঁদে যায় ।
ফোনের এ পারে বসে আমি শুনি সেটা,
আমার অন্তর কুঁক কুঁক করে কাঁদে,
ভাবি, যদি এখন পাশে থাকতে!
এক ফ্যানের তিন পাখার তলে দু'জন মানুষ।
আর অসীম সংখ্যক ভালোবাসা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



