ক্ষীণদৃষ্টি বলে অবহেলা কোরো না,
চোখে চশমা এঁটেই দূর থেকে চিনেছি তোমাকে;
কাছে এসে আরো ভাল করে দেখতে তো দেবে!
কাছের জিনিস বড় ভাল করে দেখতে পারি গো।
কাছে সরে এসো। নিঃশ্বাসেরও নিকটে;
মাছের কাঁটা যতটা না যত্ন নিয়ে বাঁছি,
তার চেয়েও যত্নে তোমাকে ছেনে দেখবো।
তোমার দেহের ভাঁজে ভাঁজে রাখব চোখ!
এক তিলও আমার চোখ এড়াবে না,
ক্ষীণদৃষ্টি বলে অবহেলা কোরো না।
এক বার সুযোগ তো দেবে!
চশমা এঁটেই খুঁজে দেখি ভালবাসাটুকু!
চশমা এঁটে ভালবাসা খুঁজেছি
সন্ধি মুহিদ
২১-১২-১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



