ছিলে তো তুমিই, কচি কচি ঘ্রাণ ছিল গায়ে!
তবু হঠাৎ যেন সেদিন থেকে নতুন কিছু পেলাম!
তোমার গায়ে যেন প্রেম প্রেম একটা ঘ্রাণ, আহা!
তোমার কণ্ঠ তো স্বাভাবিকই ছিল হয়তো,
হঠাৎ বলো তো এত মায়া এলো কেন?
ক্যামন একটা প্রেম প্রেম সুর তোমার কণ্ঠে!
আগে তো তাকাতে ঐ চোখদুটো নিয়েই,
কিন্তু কেন আজ এত প্রেম প্রেম আভা ওতে?
বেশ তো ছিলে, কেন হঠাৎ চাইছো মারতে?
সর্বময় প্রেম প্রেম অনুভূতি
২৬/১২/১৩
সন্ধি মুহিদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



