এই ভরদুপুরেই নিঃসঙ্গতা ভর করে,
মনের খাদে জেগে ওঠে এক ভরাট শূন্যতা।
আশেপাশে প্রেমিকার ঠোঁট নেই,
ভালোছেলে হয়ে তাই ভ্রম করে জলপান করি,
গেলাসের পর গেলাস জল নিয়ে চলে মাতলামী।
আমার এই বুকের মাঝে দুঃখের ফুৎকার,
এই রোদের দুপুরে শীতল হাহাকার।
মাদক গ্রহণের আগেই আমি মাতাল হয়েছিলাম।
কারণ, তোমার সাথে আমার দেখা হয়ে গিয়েছিলো।
তুমি কি জানো, আমি যে তোমাতে আসক্ত?
তোমার লালা হোক আমার নেশার মদির!
২৭ এপ্রিল, '১৪
সন্ধি মুহিদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



