সন্ধ্যায় কবিতায়
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনটা ভালো নেই তন্দ্রার। একা একা বসে আছে বারান্দায় হাতে কফির মগ। গরম কফিতে একটু একটু চুমুক দিচ্ছে আর সামনে বাগানটার দিকে তাকিয়ে আছে। এক বিঘা জায়গা জুড়ে বনেদী এলাকায় তন্দ্রার শ্বশুর বাড়ী। সামনে বিরাট লন তাতে ফুটে আছে অসংখ্য মৌসুমী ফুল। মিস্টি একটি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, সাথে রঙের খেলা।
বাড়িটা অনেক পুরোনো । শ্বশুর মারা গেছেন কিছু দিন হলো। দেবর ননদরা সবাই চাচ্ছে বাসাটা ডেভিলাপারকে দিয়ে দিতে। এত বড় বাড়ি মেইনটেইন করা নাকি খুব সমস্যা। তাছাড়া সবাই চাচ্ছে আধুনিক ফ্ল্যটে আরাম করে থাকতে । কিন্ত তন্দ্রা ভাবছে এমন থাকতো যদি সবসময় । কত ফুল আর ফলের গাছ চারিদিকে।কিন্ত তার মতামত কে শুনতে চায়।
হাত বাড়িয়ে পাশে ছোট্ট তেপায়ার উপর থেকে তুলে নিল একটি ম্যাগাজিন।এমন সময় কানে আসলো টিভিতে তার প্রিয় একটি কবিতা কে যেন আবৃত্তি করছে।
শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব'লে
শিউলীগুলি ভয়ে মলিন বনে কোলে ।।
আমলকি ডাল-সাজলো কাঙাল, খসিয়ে দিল পল্লবজাল,
কাশের হাসি হাওয়ায় ভাসি জায় যে চলে।।
সইবে না সে পাতায় ঘাসে পান্ডুরতা,
তাইতো আপন রঙ ঘুচালো ঝুমকোলতা।
উত্তরবায় জানায় শাসন, পাতল তাপের শুস্ক আসন,
সাজ-খসাবার এই লীলা কার অট্টরোলে।।
কফি মগটা টেবিলে রেখে ভাবলো, কি জানি সামনে বছর এমন শীতে মৃদুমন্দ হাওয়ায় বারান্দায় বসে কফির মগ হাতে হয়তো আর দেখা হবেনা মৌসুমী ফুলের এই জমকালো সাজ।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন