আশ্চর্য ব্যাপার!
জয়িতার এত বড় একটা অসুখ Ñ আর বাইরের কাউকেই জানতে দেয়া হয়নি! মাঝরাত থেকে মেয়েটার একটানা শ্বাস-কষ্ট হচ্ছে। সবাই এখন নিঃশ্বাসটা পুরোপুরি বন্ধ হয়ে যাবার অপোয়। ডাক্তার বলে গেল রোগী এখন শেষ অবস্থায় পৌঁছে গেছে। জয়ি তার বাবা-মাকে এমনভাবে আঁকড়ে ধরে আছে Ñ যেন ওরা সরে গেলেই ও চুরি হয়ে যাবে। মৃত্যু যদি আজ ওকে জীবনটা ফিরিয়ে দিত তবে সে-ই হয়তো জীবনে বেঁচে থাকার আনন্দের সবচেয়ে সুন্দর সংজ্ঞাটা লিখতে পারত।
দেবু জয়িকে দূর থেকে একবার দেখে এসেছে। ঘরে ঘিরেই মেডিটেশনে বসেছে। নিজেকে যেভাবে হোক নিয়ন্ত্রণে করতে হবে। আজ নিজেকে নিয়ন্ত্রন করার পরীা। মেডিটেশনের আলফা স্টেশন থেকে সে যখন নীল আলোর ভেতর দিয়ে মনের বাড়ীতে যাত্রা করলো Ñ তার মনে হলো নীল আলোর পথটা জয়িতার চোখের আলো। একসময় জয়িকে দেবু ‘নীল নয়নী’ বলে ডাকতো। যখন মনের বাড়ীতে পৌঁছালো, যেদিকেই তাকালো জয়িতার মুখটাই ভেসে উঠলো। মনের বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া প্রিয় নদীটার জলে হাত রাখতেই মনে হলো Ñ এ যেন জয়িতার চোখের জল! মনের বাড়ীর সানাইয়ের সুরটা যেন শুধুই জয়িতার শ্বাস, কষ্টের আওয়াজ।...
না, এভাবে হবে না। দেবু ধ্যান ভেঙে উঠে পড়লো। ভাবলো, ‘জয়ি আমাদের প্রতিবেশী। ও আমার কেউ না। ওর মৃত্যুতে প্রতিবেশী হিসেবে যতটুকু কষ্ট পাওয়া উচিত Ñ আমি ততটুকুই পাব। এর বেশি কিছু নয়।...’
না খেয়েই আইরে বের হয়ে পড়লো। মনকে যুক্তি দেখালো Ñ খেতে ইচ্ছে ন করলে না খাওয়াই ভাল। প্রথমে ভাবলো প্রাইভেটে যাবে, তারপর কলেজে। সব কিছুর কাছ থেকে ফিরে ফিরে আসলো। কোথাও যাওয়া হলো না। সারাদিন কাটলো পথ থেকে পথে।
আজ বা কাল থেকে জয়িতা নামের একটা মেয়ে এই পৃথিবীতে থাকবে না। কথাটা মনে হতেই মনে হলো, ছোটবেলা যেমন মনে হত মা ছাড়া পৃথিবীতা শুন্য। আজ মনে হচ্ছে জয়ি ছাড়া পৃথিবীটা বড় শুন্য। চোখগুলো অবাধ্যের মত জল ফেলতে লাগলো। শিশু তার বৃদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে যেমন তার আশে-পাশের মানুষগুলোকে নিজে থেকেই নিজের মত করে চিনে নেয়।
দেবু-জয়ি তেমনি নিজেদের চিনে নিয়েছিল। প্রকৃতিতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যথাক্রমে সবই এসেছিল। কিন্তু তাদের মাঝে বসন্তটাই বিরাজ করেছে। ফাগুনের মধে থেকেও দেবু যখন ফাগুনের হাওয়াকে অনুভব করতে শুরু করলো Ñ তার মন জয়িকে নিয়ে ভালবাসার খেলায় মেতে উঠলো। জয়িকে কথাটা জানাতেই ওর মনে হলো দেবু ওকে পৃথিবীর সবচেয়ে নোংরা কথাটা বলেছে। তাই সে কান্নাকাটি করে দেবুর মায়ের কাছে নালিশ করে লঙ্কাকান্ড বাঁধিয়ে দিলো। দেবু বেচেরা লজ্জায় একবার ভেবেছিল ছাদ থেকে লাফ দিবে।... সে প্রায় তিন বছর আগের কথা। সে থেকে ওদের মাঝে কথা বন্ধ। সেদিনের সেই অপমান আজও ওকে তাড়া করে ফিরে। আবার জয়িতা চোখের একটু আড়াল হলেই মন অস্থির হয়ে উঠে। তখন জয়িতার যে কোন অপরাধ সে মা করে দিতে পারে।
বেশ কয়েক মাস আগে দেবু জয়িতার একটা চিঠি পেয়েছিল। লিখেছিল, ‘দেবু, তুই কি এখনো আমাকে ভালবাসিস?’
জয়ির কাছ থেকে চিঠি পাওয়ার আনন্দে দেবু যেমন আনন্দের আকাশে ভাসছিল Ñ তেমনি নিজের যেদিনের অপমান ঘুচাতে মাটিতে নেমে আসলো। ভেবেছিল জয়িকে খুব ভাল করে অপমান করবে। কিন্তু লিতে গেয়েই অভিমানেস বুকটা ভরে উঠলো। সে লিখেছিল, ‘জয়ি আমি তোকে ভালবেসে মরে গেলেও আর কোনদিন বলবো না তোকে ভালবাসি।’
এরপর প্রতি উত্তরের আশায় শুধুই দিন কেটেছে। জয়ির চিঠি আর এল না। এসব ভাবতে ভাবতে দেবু বাসার পথে পা বাড়ালো। বাসায় গিয়ে জানলো, জয়ি ওকে খুব দেখতে চেয়েছিল। ওকে খুব খোঁজা হয়েছিল।
কলেজের ব্যাগ ছুঁড়ে ফেলে শ্মশানের দিকে ছুটলো।
জয়িতার মুখে পাঁচবার আগুন ছুঁইয়ে দেয়া হলো। তারপর চারপাশ থেকে চিতায় আগুন জ্বলে উঠলো। একটু পর ওর রেশমি চুলগুলো আর চোখে পড়লো না। ওর শরীরের চামড়া মরে গিয়ে ভেতরের সাদা অংশ বের হতে লাগলো। তাও আস্তে আস্তে কালো হয়ে কয়লা হতে লাগলো। লাঠির এক খোঁচায় পেটটা ফুটো হয়ে গেল। বের হতে লাগলো, বের করতে লাগলো পেট থেকে সবকিছু। মাথার খুলিটা একসময় বাজির মতো ফুটলো। শরীরের সমস্ত অংশ কয়লা হতে হতে নার্বগুলো নাবিতে এসে গোল্লা পাকাতে লাগলো।...
যেদিন শ্মশান যাত্রীদের অনেক রাত হয়ে গিয়েছিল ফিরতে। কারণ সেদিন জয়িতার পর তার পাশে আরেকটি চিতা জ্বলে উঠেছিল। চিতাটি ছিল দেবুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

