somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

LOVE

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন হাই স্কুল জীবনের শেষ বৎসর এসে পৌছালাম আমার মনে একটা বড় পরিবর্তন আসল। আমার চারপাশের বন্ধুরা যখন চারপাশ নিয়ে ব্যস্ত থাকত আমি তখন অনেক দূরে কোন গ্রামে। গ্রামের রাস্তা, গ্রামের চায়ের দোকানে বসে চা খাওয়া, ফসলের তে, সন্ধার পর বোম্বা জ্বালানো গ্রাম্য বাজার আমাকে খুব করে টানতো। এমনি করে গ্রীষ্মের এক দুপুরে স্কুল পালিয়ে চলে গেলাম বটের তলি গ্রামে। কি অপূর্ব এক ছায়া ঘেরা গ্রাম! ঘুরতে ঘুরতে একটা ছোট খাট মুদির দোকানের সামনে এসে দাড়ালাম। দোকানি ছিল এক কিশোরী মেয়ে। পান খেয়ে ঠোঁট লাল করে বসে আছে। আমি কিছু একটা চাইতেই সে তার আগুন সুন্দর চোখ তুলে খুব লজ্জা পেলে যা হয়, মুখে ওড়না তুলে (ও আল্লা বলে) দৌড়ে পালাল। একটু পর একজন মুরব্বি এসে আমার প্রয়োজন মিটালো। কিন্তু সে দিনের পর থেকে যেন সেই গ্রামে আমার প্রয়োজন লেগেই রইল। আমাদের কাসের জাহাঙ্গীর নামের একজন কাস বন্ধু যাকে আমি প্রায় চিনতামই না সে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠল আর সেও কাসের সেরা ছাত্রটিকে তার বন্ধু পেয়ে বন্ধুত্বের পুরো দাম মেটাতে প্রস্তুত থাকল। আমি যখন ওর দোকানের পাশ দিয়ে হেঁটে যেতাম তখন আমার চোখ ওকে খুঁজতো আর যখনই চোখে চোখ পড়ত কখনো তার দোকানে, কখনো উঠানে, কখনও বা রাস্তায় কি অদ্ভুতভাবে তাকাতো! আর ওর একটা স্বভাব ছিল যখনই দেখা হতো চট করে ওড়না দিয়ে নাক পর্যন্ত ঢেকে ফেলতো। তাতে যেন তার চোখের সুন্দর্য্য আরও কয়েকগুন বেড়ে যেত। এভাবে তাকে দেখে দেখে আমার দিন কাটছিল। একদিন আমার বন্ধুটিকে নিয়ে ওর বাড়িতে গেলাম কবুতর কিনতে। দেখলাম তার প্রথম এক ঝলক হাসি। তাও এক পলকের জন্য। তাও ওড়না দিয়ে ঢেকে ফেললো। যখন চলে আসবো এক পলক পেছনে তাকিয়ে দেখলাম বেড়ার ফাক দিয়ে ওর দুটি চোখ দিয়ে আমাকেই দেখছিল। এভাবেই দিনগুলো কাটছিল হেমন্তের আকাশের মত। দেখতে দেখতে পরীা চলে আসলো। আামার পড়া তেমন কিছুই হল না। হঠাৎ করে পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেলাম ওকে পেছনে ফেলে। মাঝে মাঝে মনের মাঝে ভীষন ভাবে উঁকি দিত। মনে মনে হাসি দিয়ে আবার পড়ায় মন বসাই। একদিন আমার বন্ধুটি বলল, তোর কাকুলির সাথে কিছু হয়েছে? বেশ অবাক হয়ে জানতে চাইলাম কাকুলি কে? জানলাম কাকুলি মেয়েটার নাম। আশ্চর্য্য বোধ করলাম যে, সে আমাকে এতটাই মুদ্ধ করে রেখেছিল কখনও ওর নাম জানার প্রয়োজন মনে হলনা। খুব অবাক হলাম, ও আমার বন্ধুটির কাছে আমার কথা জিজ্ঞাসা করেছিল। ্আমার বন্ধুটি ওর বাড়িতে ওর সাথে কথা বলার ব্যবস্থা করে দিল। কি কথা বলব ! দুজনেই জড়তায়, আমি বসে রইলাম আর সে চেয়ার ধরে দাড়িয়ে রইল। হটাৎ করে মাথায় এলো বেচারি এতটা সময় দাড়িয়ে আছে। বসতে বলাতে জড়োসড়ো হয়ে বসে পড়ল। জানা হলো কোন কাসে পড়ে, কোথায় পড়ে, তার কে কে আছে এইসব। আমারটাও জানালাম। প্রশ্ন করতে গেলাম কেন সে আমাকে দেখতে চেয়েছিল । কিন্তু সে অসম্মান বোধ করবে বলে প্রশ্নটা মুখে এনেও ফেরত নিলাম। উত্তরতো আমার জানা হয়ে গেল। বলে এলাম কয়েকদিন দেখা করতে পারবো ন্ াপরীা নিয়ে ব্যস্ত থাকবো। কিন্তু পরীা চলা কালিন সময়ে আরও বেশ কয়বার দেখা হয়ে গেল। আমাদের মধ্যে কোন ভালবাসা দেওয়া নেওয়ার কথা হল না। তবু আমাদের মধ্যে প্রেম হয়ে গেল। এবং আমাদের সর্ম্পকের কথা আমার বন্ধুটির পরিবার জানাতে আমাদের দেখা করাটা সুবিধের হল। আমার পরীা শেষ হল। ভাল রেজাল্টও হল । বাবার বাইরে পাঠানোর শত চেষ্টা ব্যর্থ হয়ে শেষে আমাকে স্থানীয় কলেজেই ভর্তি করাল। আমাদের দেখা করা কথা বলা আমার বন্ধুটির বাড়িতে সীমাবদ্ধ ছিল বলে বাইরে জগতের অজানা থেকে গেল আমাদের প্রেমের কথা। ইন্টার পরীার পর আমি নিজে বাধ্য হলাম ওকে ছেড়ে শহর ছাড়তে । আমি মেডিকেল কলেজের ছাত্র। পড়ার ভীষন চাপ। এর মাঝেও আমি যখন সময় পেতাম ওর সাথে দেখা করে যেতাম। এমনও হয়েছে আমি শুধু ওর সাথেই দেখা করে ফিরে এসেছি হোস্টেলে। যত বারই দেখা করতে গিয়েছি ততবারই ওকে ভীষনভাবে কাঁদিয়েছি। দু’ চোখের জল মুছিয়ে বুকের মাঝে মাথা রেখে আদর করে রেখে এসেছি ।
এমনিভাবে আমি তখন ফাইনাল ইয়ারের ছাত্র। আর একটা পরীা হয়ে গেলেই আমার একটা দিক লাগবে, তারপর আর টেনশন থাকবে না। তখন যা খুশি করা যাবে । কিন্তু এরই মাঝে ঘটে গেল যত বিপত্তি। একদিন হোস্টেলে ফিলে দেখি সে আমার রুমে বসা। হোস্টেলে ঢুকতেই বন্ধুদের নানা রকম প্রশ্ন। এরা কেউই ওর কথা জানত না। ওর কাছে যেতেই জানাল যে, ও পালিয়ে এসেছে। আজ ওর বিয়ে। আগে থেকে সে কিছুই জানত না। হঠাৎ করে ওর মা বাবা বিদেশ ফেরত খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল ! এ অব¯স্থায় কি করব! এই দিকে সন্ধা হয়ে আসছে। রাতে হোস্টেলে একটা মেয়ে আছে জানলে লঙ্কা কান্ড বেধেঁ যাবে। আর এমনিতেই এই ব্যাপারটা নিয়ে হোস্টেলে কানাঘোষা শুরু হয়ে গেছে। টেনশনে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি শুধু ওকে বলেছিলাম, ওখানে থেকে বিয়েটা কি কোন ভাবেই ঠেকানো যেতনা? এই এক কথাতেই একবার শুধু আমার চোখে চোখ রাখল। তারপর উঠে দাড়িয়ে দুই চোখের জল দুহাতে মুছতে মুছতে বের হয়ে গেল। তার চোখের ভাষাই বুঝিযে দিল কোন উপায় থাকলে অবশ্যই এভাবে সে সবকিছু ছেড়ে চলে আসতো না। আমি ওর পিছন পিছন ছুটলাম। বাইরে বেড়িয়ে বুঝলাম সে আমার বন্ধুটিকে সাথে করে এনেছে। ওর কান্না দেখে আমার বন্ধুটিও আমাকে ভুল বুঝল। কিছুতেই আমাকে তার কাছে ঘেঁষতে দিলনা। একটা সি.এন.জি নিয়ে চলে গেল তার্।া আমিও ছুটে গেলাম পিছু পিছু। ওর বিয়ে ভেঙ্গে গেল। ওর বাবার দেওয়া ওর শরীরে প্রতিটি আঘাত কত গুণ হয়ে আমাকে ত বিত করে গেল বুঝাতে পারব না ! ওই অবস্থায় যদি বলতাম আমি বিয়ে করব ওকে, আমার জন্যই ও পালিয়েছিল, আমাকে ওরা মেরেই ফেলত। আমি হোস্টেলে ফিরে এলাম। আমার বন্ধুটিকে আর ওকে বুঝানোর চেষ্টা চালিয়ে গেলাম আর কোন রকম পরীাটা দিলাম। কিছুতেই এ দুটো মানুষকে বুঝানো গেলনা। আমার বাবা মাকে সব বুঝিয়ে বললাম। তাদের বুঝালাম, তাদের স্বপ্ন পূরনে আমি কি কষ্ট না সয়েছি! আর কষ্ট সহ্য করার মত আমার এতটুকু শক্তি নেই। মা বাবা কাকুলির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিল। মেয়ের বাড়ি এক কথায় রাজি হয়ে গেল। সবকিছু যখন ঠিক, তখনও সে একটা কথাও বললনা। বিয়ের দিন গ্রামের সবচেয়ে লাফাঙ্গা ছেলে যে তার সব সময়ের বিরক্তির কারণ ছিল তার সঙ্গে পালিয়ে বিয়ে করে নিল। কিছু না বুঝে এতবড় শাস্তি নিজেকে না আমাকে দিল সে! সে তো নিজেই নিেেজকে শাস্তি দিল। আর আমাকে সেশাস্তি দ্বিগুন করে ফিরিয়ে দিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×