আমি খুব সাধারন একটা ছেলে ছিলাম, অসাধারণত্বকে দেখার ইচ্ছা খুব ছিলো। সেটা আমার জীবনে অনেক বড় একটা ভুল। প্রকৃতি ভারসাম্য খুব পছন্দ করে। যে তার শৃঙ্খলতার বাইরে যেতে চায় তাকে সে আগ্রাহ্য করে না।
প্রকৃতির নিয়মের হেরফের করতে গিয়ে আমি খুব বড় ধরনের ঝামেলায় জড়িয়ে গিয়েছি ... স্বাভাবিক মৃত্যুর ইচ্ছে আমারো ছিলো কিন্তু কেন জানি মনে হয় আমার এই ইচ্ছেটা পূর্ণ হবার নয়।
এক মধ্যরাতে আরেকটি চমৎকার সকালের সূর্য দেখার খুব ইচ্ছে আমার জেগেছিলো।
কিন্তু আমি জানতাম সেই সুযোগটা হয়ত কখনোই পাবো না। যদিও পাই হয়তো এমনই আরেকটি আক্ষেপ নিয়ে আমাকে যেতে হবে।
আমার জীবনের চমৎকার ইচ্ছের কথাটা যখন আমার প্রিয় বান্ধবীকে বলেছিলাম, সে কন্ঠে এক ধরনের ভয় আর আতংক নিয়ে জানতে চেয়েছিলো কেন এমনটা ভয় পাইয়ে দিচ্ছি তাকে?
আমাকে নিয়ে তার ভয়ের কারনটা কি আমি জানি না।
আমার খুব জানতে ইচ্ছে করেছিলো আমার জন্য কি তার মনে কোন মমতা তৈরি হয়েছে?
আমি কারো মনে তেমন কোন সুখ স্মৃতি তৈরি করতে পারিনি। আমি মরে গেলে কেউ আমার জন্য কাঁদবে মন খারাপ করবে বলে কোন দিন আমার মনে হয় না।
পরিশিষ্ট
আমার জীবনে আমি যা বলেছি কিংবা লিখেছি সেগুলো কোনটাই শুধুই বলা কিংবা লেখা নয়।
সেগুলো আমার জীবন, জীবনের ঘটে যাওয়া কিংবা ঘটতে যাওয়া। আমার জীবনের দুঃখবোধ যেন কাউকে স্পর্শ না করে। জীবনের সুখগুলো যেন সবাইকে স্পর্শ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



