প্রতারণা না করলে মনে রাখে না কেউ এই ধর্মবিশ্বাসে আমাকে ঠকালে তুমি
দেড় যুগ ধরে জানতেও না আমার ভেতরে তুমি আছ
যখন জানলে; পোষাল না তোমার। আরো কী যেন কী চাইলে তুমি
ডাকলে
তুলে রাখলে
ভালবাসার কায়দা-কলা শিখিয়ে পড়িয়ে যাচাই নিলে; ফেল করালে
এর-ওর সাথে তুল্য করে আঁচড়ে কামড়ে তাড়িয়ে দিলে
শুভাকাঙ্ী-সভা করে দূরে থাকার নিয়ম-কানুন বুঝিয়ে দিলে
বুঝিয়ে দিলে দাগ না দিলে মনের মধ্যে থাকে না কেউ
না বলেও যে মনে রাখে;
মনে রাখার জন্য তুমি তার মনটাও পুড়িয়ে দিলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


