তী্ন সমপ্রদান এই রাতে; এই নৈঃশব্দ বরণ করে দূর দেশে চলে
যাই, যেন ফের পূর্ণরূপে ফিরে আসি ঘরে; তাছাড়া নৈকট্য, আমি
যাহা গৌণবোধে সর্বকালে মান্য করি আর যোগাযোগে ভেবে
বসি অন্যধারা সাঁকোর নির্মাণ। এমন ধারণা ছুঁয়ে ধ্বংসবীজ
কোথা হতে উড়ে যেন আসে_ ফলে সাঁকোর ভাঙন,
আমি তা দর্শন করে ভাবি, এমত চিহ্ন লিপি পাঠ করে বুঝে নেব
এ রকম চোখ আমি হারিয়েছি বেশ কিছু আগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


