ভালবাসা প্রত্যাহারের বিরুদ্ধে আমি মামলা করব উকিল সাহেব
কেইস ফাইল করেন আমার
প্রতিদিন ভালবাসা দিয়ে কেউ বন্ধ করে দিলে তার নামে কি প্রতারণা মামলা করা যায়?
বই দেখে আমাকে বলুন; আমাকে দেয়া প্রেম যদি সে অন্য কারো হাতে তুলে দেয়
তবে কোন ধারায় গেলে ইনজাংশন দেবে আদালত?
বহু বছর দখলে থাকলে জানি জমির মালিকানা পাওয়া যায়। বহু যুগ সে ছিল আমার
দেওয়ানি মামলা কি হয় না এরকম কেসে?
বলুুন উকিল সাহেব কোন ধারায় মামলা করলে তারই সাক্ষীতে আমি ফিরে পাব তাকে
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


