লালন ব্যন্ডের বিপ্রতীপ (কথা ও সুর: আশিক)গান টা শুনছিলাম গানের কথাগুলো বেশ ভাল লাগছিল,
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
জিহবার ছোঁয়ায় ধুয়ে গেছে গো
সেই সে কবের আদর
তবু তুমি মাথা উঁচু করে
বারে বারে বলো তোমায় ভালবাসি।
অন্তরে তোমার সর্বনাশা হাসি
অধর্মের খাঁচায় গুঁমড়ে
কাঁদে মন পাখি..........আমার
তবু তুমি মাথা উঁচু করে
বারে বারে বলো তোমায় ভালবাসি।
ভাঙ্গনের প্রলাপে রত
তোমার দৃষ্টি নদে
অবিরত বেঁচে রই
রক্তস্নাত হয়ে......
তবু তুমি মাথা উঁচু করে
বারে বারে বলো তোমায় ভালবাসি।
বলতে পারেন গানের কথা গুলো এখনকার এই কর্পোরেট কালচারের সাথে খাপে খাপে মিলে যায় কারণ এই কালচার আমাদের শেখাচ্ছে কিভাবে নিজের প্রয়োজনে কোন কিছুর ভাল নিংড়ে বের করে নিতে হয় এবং স্বার্থ ফুরিয়ে গেলে কিভাবে মিষ্টি কথায় ভুলিয়ে ছুঁড়ে ফেলে দিতে হয়। আর এটাই বাস্তবতা, এমনকি আমাদের পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেকে একই শিক্ষা দিচ্ছে কিভাবে তুমি তোমার স্বার্থ আদায় করবে আর এটার জন্য যত তুমি তোমার কূ্টকৌশল খাটাতে পারবে তত তুমি স্মার্ট বলে গণ্য হবে।আমি খুব কাছ থেকে এগুলোকে দেখি, কারণ আমি এদেরই একজন। তারপরও বলি হয়ত একদিন শুভবোধের উদয় ঘটবে, হয়ত আমাদের মাধ্যমেই ঘটবে.........অপেক্ষায় রইলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

