somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ভুল পাওয়া গেছে sorry,you are not allowed to comment in this blog

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সামুব্লগ জীবনে আমি বোধহয় গত কয়েক বৎসরের মইধ্যে এই জিনিস প্রথমবার পাইলাম। আমার একটি কমেন্ট ছিল ভাইসাহেব'র লেখায় আর সেটা সাবমিট করতে গিয়ে এইটা পেলাম।

উনি ইসলামি বিষয় নিয়ে ব্লগ করেন বলে উনার প্রতি আমার আন্তরিক একটা বন্ধন আছে বলেই আমি মনে করি। যাইহোক, আমি উনার নাম মেনশন না করে উনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই + ঐ কমেন্ট উনার উদ্দেশ্যে এখানে দিয়ে দিতে চাই।

উনার পোস্টের উদ্দেশ্যে যেই কমেন্ট ছিলঃ
জীবনে সর্বাবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হতে উৎসাহিত করা হয়েছে। তাই বলে দোয়া পাঠ করে করে যদি রিচুয়াল ভিত্তিক জীবন হিসাবে কেউ চলা শুরু করে তখনই ঘটে বিপদ। একজন মুসলিম আল্লাহর কাছে কিভাবে দোয়া/প্রার্থনা করবে তার নমুনা রাসুল সাঃ আমাদের জানিয়ে গেছেন। এখন কেউ যদি আরবি না জেনে শুধু নিজের মাতৃভাষায় এইভাবে চায় তবে সেটাও সমানভাবে এপ্লিকেবল। আর কাঠমোল্লাদের কথা বিশ্বাস করে জাগতিক সক্রিয়তা কমিয়ে রিচুয়ালিস্টিক নির্ভর হয়ে গেলে দোয়ায়ও কাজ দিবে না কিন্তু।
কারন আল্লাহ চান আমরা সর্বাবস্থায় তার গোলামী করি। সুখ থাকা অবস্থায় এবং দুঃখ আসার সময় উভয় সময়েই কেউ যদি আল্লাহর কথা স্মরণে রাখতে পারে তবে আল্লাহ তার ওপর রাজি ও খুশি হইবার কথা।
ভাই, আপনাকে অনুরোধ করব ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে তুলে ধরুন, তাতে আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন এবং মানুষ তার জীবন থেকে কষ্ট কমাতে পারবে, বাস্তব ভিত্তিক হতে পারবে এবং ডেফিনিটলি স্মার্ট হইতে পারবে। ইহাই মুলত ইসলামের অনুসারি মানুষের স্বাভাবিক অবস্থা।


উনার উদ্দেশ্যে আমার কথাঃ

আল্লাহর রাসুল সাঃ এর প্রিয় চাচা আবু তালেব এর কথা স্মরণ করুন। উনি খুব ভাল মানুষ ছিলেন কিন্তু ঈমান আনতে পারেন নি কারন আল্লাহপাক উহা নসিব করেন নি।
এটা হইতেছে সরল প্রচার। কিন্তু আসলে উনি ঈমান আনয়ন করতে পারেন নি কারন উনার মনের যে টান জাহেলিয়াতের প্রতি ছিল তা নবী সাঃ এর মত শ্রেষ্ট নবীর সান্নিধ্যেও পুরাটা ছিন্ন হইতে পারেনি।
এখান থেকে বোঝা যাইতেছে যে নিজের ধর্ম, নিজের আকিদার প্রতি মানুষের ভালবাসা কতটা গভীর হইতে পারে যে সে রুপা গ্রহণ করতে রাজি আছে স্বর্ণের বিনিময়ে।
ভাইসাহেব, আমাদের সমাজে ইসলামের ধারক বাহক বলে যে একটা শ্রেণি আছেন, উনারা ইসলামের প্রাকটিস কিভাবে করতে হবে সে বিষয়ে মোটেও দিক নির্দেশনা দিচ্ছে না। বরং মন্ত্র পাঠের মত নামাজ, দোয়া, জিকির খানকাহে ইসলামকে লিমিটেড করে ফেলতেছে। ইহা ভয়ংকর এক সমাজ প্রতিস্টিত করে ফেলেছে যার দরুন আমাদের ৯০ শতাংশ মুসলিম(নন-প্রাক্টিসিং) এর দেশে ঘুষ, দুর্নিতি, দুনাম্বারি, ভেজাল, চুরি, ধান্দামি, বাটপারি, রাহাজানি, ডাকাতি, ধর্ষন, খুন সবই সমান্তরাল হারে চলতে আছে।
অথচ কোরআন থেকে আপনি দেখেন- আল্লাহ কিন্তু জীবনকে সহজ করতেই এই কোরআন নাজিল করেছেন।

-ইহদিনাস সিরাতুল মুস্তাকিম
হে আল্লাহঃ আমাদের সহজ সরল পথে চলবার তাওফিক দাও!

তাই না? এই সিরাতুল মুস্তাকিমের পথ কি শ্রেষ্ট পথ নহে? কেন এইভাবে কৃত্রিম সকল মোল্লা পেশা সৃষ্টি করতেছেন আপনারা। দোয়া দুরুদ মিলাদ অনুস্টান এইসকল হইতেছে রিচুয়ালিস্টিক ইসলামের মেরুদন্ড এবং মোল্লাদের পেট পালনের পথ। এই ধান্দা ছেড়ে সমাজের কত পেশা আছে পল্লী ডাক্তার, দোকানদার থেকে শুরু করে সহজ কত শত পেশা আছে এইগুলাতে কেন আপনারা যাইতেছেন না?
ইসলামের সরল পথকে কেন ভাই আপনারা এইভাবে বিকৃত করতেছেন? প্লিজ একটু ভাবুন।

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫১
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×