somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার চোখে পৃথিবীর সেরা লোকেশনের হোটেল

১৪ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঠিক ২ বছর ৭ মাস ১৩ দিন পর প্রিয় সামুতে আবার লিখছি। ❤️



প্রায় ৫ ঘন্টার জার্নি ছিলো, শেষেরটুকু ছিলো পাইনের ঘন জঙ্গলের মধ্যে বড় বড় বোল্ডারকে পাশ কাটিয়ে। শেয়ার জীপ থেকে যখন নামলাম তখন আমার নেপালি সহযাত্রী আমার হাত ধরে টানাটানি শুরু করে দিলো। তার বক্তব্য হচ্ছে, প্যাহলে গঙ্গা মাইকি দর্শন। আমি তাকে বললাম, তিষ্ঠ বৎস! যে মন্দিরটা সহস্র বছর ধরে আছে সেটা এক্ষুণি পালিয়ে যাচ্ছে না। আমার এতো দৌড়ঝাপ নেই। আমি দুটোদিন থাকছি, আস্তে-ধীরে সব হবে।


বাসস্ট্যান্ডের সীমানা ছাড়িয়ে শহরে ঢুকলাম। একচিলতে সরু গলি সোজা চলে গিয়েছে, আর গলির দুপাশে ছোটছোট করে দ্বোতলা-তিনতলা বাড়ি। পাশ থেকে ভাগীরথির ভয়াবহ শব্দ ভেসে আসছে।


নেশাগ্রস্থের মতো হেঁটে চলেছি, আমি যেন আর আমাতে নেই। কি অপূর্ব একটা শহর!


গলির শেষ মাথায় পৌছে আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। ছোট্ট একচিলতে নদী, বড় বড় বোল্ডারকে ধাক্কা দিয়ে দিয়ে চলেছে। প্রচন্ড স্রোতে কান পাতা দায়। ৩০ ফিট চওড়া হবে কিনা সন্দেহ। কেউ কি বিশ্বাস করবে যে এই স্রোতধারাই বাংলাদেশে প্রায় ৭ কিমির পদ্মা।


ছোট্ট লোহার ব্রীজটি পার হলাম। নিজের বাড়ির উঠোনে এক তরুন চেয়ার পেতে রোদ পোহাচ্ছিলেন। মনেহল যেন আশির দশকের কোন বলিউডি হিরো।

হেসে তাকে জিজ্ঞাসা করলাম সুদর্শন, অনুগ্রহ করে থাকার জন্য আমি তোমার এই অসাধারণ হোটেলটাতে জায়গা পেতে পারি কিনা।
তিনি বললেন, কেন নয়! আমার হোটেলের সবচেয়ে সুন্দর ঘরটাই আমি তোমার জন্য বরাদ্দ করলাম।

আমি বললাম, আমার সামর্থ্য সীমিত। তুমি কি ভাড়াটা বলবে যেন আমি বুঝতে পারি যে সত্যিই এখানে থাকার সৌভাগ্য আমার হবে কিনা।

তিনি বললেন, নিশ্চয়ই। তোমার জন্য এটা ৩০০ টাকা।
আমি আমার মুখের হাসিটা আরেকটু বাড়িয়ে বললাম, না দেখ প্লিজ, এটা ২০০ করো।
আন্তরিকভাবে হেসে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে তোমার কথাও থাকুক আমার কথাও থাকুক। এটা ২৫০ হোক।


আল্লাহর রহমতে আমি নিশ্চয় পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষদের একজন। নীচের ছবিটি আমার হোটেলের বারান্দা থেকে তোলা। নদীটা এখানে একটা বাঁক নিয়েছে। আমার রুমটা কিছুটা নদীর উপর ঝুলন্ত অবস্থায় ছিলো।

জায়গাটা ১১,২০৪ ফিট উপরে। ❤️

হিমালয় ভ্রমণ নিয়ে অন্য পর্বগুলো
কম খরচে আবার ভারত
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×