somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষার উপর ভ্যাট ও রাজস্ব বোর্ডের অপবক্তব্য

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার উপর ভ্যাট বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশ। যার মূল বক্তব্য ভ্যাট শিক্ষার্থীদের উপর নয় বরং শিক্ষা প্রতিষ্ঠানের উপর ধার্য করা হয়েছে। শিক্ষার্থীদের এতে বিচলিত হওয়ার কারন নেই।

খুবই ভাল সংবাদ। কিন্তু প্রশ্ন হলো রাজস্ব বোর্ডের সবগুলো কর্মকর্তাই কি তিন বারে মেট্রিক পাশ করে টাকার জোরে চাকুরী পেয়েছে। নাকি বাংলাদেশের অনার্স মাষ্টার্সের পুলাপাইনগুলারে আবুল মন্ত্রী মনে করে।

ভ্যাট এমন এক জিনিস যা কখনো উপরে বা মধ্যবর্তী কোন যায়গায় আরোপ করা যায় না। এ জিনিস সর্বদাই 'তলে' আরোপ হয়।

মার্কেটিং চেইনের সর্বশেষে অবস্থান কনজুমারের। পণ্য বা সেবা উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে যত খরচ সব তাকেই বহন করতে হয়। ভ্যাটের কোপটাও শেষতক তার ঘাড়েই এসে পড়ে। এবার তা পণ্যের উপর আরোপ করা হউক আর প্রতিষ্ঠানের উপর আরোপ করা হোক।

যতই ভাঁওতাবাজীর বক্তব্য দেওয়া হোক না কেন ভ্যাট আরোপিত থাকলে তার বোঝা ছাত্রদেরই বহন করতে হবে। ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার ছাড়া আর কোন বিকল্প নেই।

শিক্ষা কোন পণ্য নয়। এটা মানুষের মৌলিক প্রয়োজনীয়তা। আধুনিক জীবনে এসে এটা খাদ্য বস্ত্রের চেয়েও বেশি প্রয়োজনীয়।

তবে সত্যি বলতে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে একেকটা ব্যবসা প্রতিষ্ঠান তা অস্বীকার করার কোন উপায় নেই। তাদের কাছে শিক্ষা একটা পণ্যের চেয়ে বেশি কিছু নয়। এসব প্রতিষ্ঠানের মালিক মাদার তেরেসা না। এরা জনসেবা করতে আসেনি, ব্যবসা করতেই এসেছে। সুতরাং এদের উপর নিয়ন্ত্রণ ও আয়ের উপর কর আদায় করা অবশ্যই দরকার আছে।

তবে সেটা কোন ভাবেই ভ্যাট আরোপের মাধ্যমে নয়। আরো অনেক বিকল্প পদ্ধতি আছে। যেমন বাৎসরিক আয়ের উপর আয় কর আরোপ করা যেতে পারত। এতে করে একদিকে যেমন প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের হিসাব জানা যেত, তেমনি ভাবে শিক্ষার্থীদের থেকে বেশি ফি আদায় করা হচ্ছে কিনা সেটাও জানা যেত। প্রয়োজনে ফি আদায়ের উপর নিয়ন্ত্রনও আরোপ করা যেত।

কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ অত্যন্ত অদূরদর্শী ও অবিবেচক। প্রতিটি ক্ষেত্রই এরা অদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। এদের কাছথেকে দায়িত্বশীল কিছু আশা করাটাও পাপ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×