somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে সরকারকে 'অন্যায়ভাবে' চাপ দেয়া হচ্ছে: নিজামী (শুয়োরের বাচ্চা)

২৫ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে সরকারকে 'অন্যায়ভাবে' চাপ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে তিনি একটি 'মীমাংসিত বিষয়' বলে আখ্যায়িত করেন।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেলা আমীর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নিজামী বলেন, "একটি মহল যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুর মতো একটি মীমাংসিত বিষয়ে সরকারের ওপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছে।"

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে জামায়াত ইসলামীর আমীর বলেন, "তারা অতীতে দুই বার ক্ষমতায় গিয়ে এ মীমাংসিত ইস্যুতে হাত দেওয়া সমীচিন মনে করেনি। এখন কেন তারা এ ইস্যু নিয়ে হৈ চৈ করে চাপ দিচ্ছে তা সরকারকে বুঝতে হবে।"

স¤প্রতি জামায়াতের আরেক শীর্ষ নেতা সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান "দেশে কোনো যুদ্ধাপরাধী নেই" মন্তব্য করলে দেশে প্রতিবাদের ঝড় ওঠে।

নিজামী এবং কামারুজ্জামানসহ জামায়াতের অনেক নেতার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অভিযোগ রয়েছে।

সংবিধানকে পাশ কাটিয়ে জাতীয় নির্বাচনের বাইরে অন্য কোনো নির্বাচন অনুষ্ঠান করা তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ার-বহির্র্ভূত বলে মন্তব্য করেন জামায়াত প্রধান। তিনি আরও বলেন, "বর্তমান সরকারের ১৬ মাসে দেশ আজ যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে প্রমাণ হয়েছে যে সুষ্ঠুভাবে দেশ চালানোর ক্ষেত্রে নির্বাচিত সরকারের বিকল্প নেই।"

জাতীয় নারী নীতি সংশোধনে গঠিত পর্যালোচনা কমিটির সুপারিশ মেনে নিয়ে ওই নীতির কথিত ইসলাম বিরোধী ধারাগুলো বাতিলের দাবি জানান নিজামী।

অন্যান্যের মধ্যে দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, মকবুল আহমদ, অধ্যাপক এ কে এম নাজির আহমেদ, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক সাংসদ মাওলানা আবদুস সুবহান, মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, ব্যারিস্টার আবদুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিলেন , সেটা কি ভাল?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মে, ২০২৬ রাত ৯:৩৭


ঈদ-উল-আজহার এই আনন্দের সময়ে যখন দেশের মানুষ কোরবানির প্রস্তুতি নিচ্ছেন এবং ছুটির আমেজ উপভোগ করছেন, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে ‘কিচেন ক্যাবিনেট’ শব্দটিকে কেন্দ্র করে নতুন নাটক শুরু হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

শিশুদের প্রতি হুজুরদের কেন এই দুর্নিবার আকর্ষণ? | বলৎকার পিডিয়া

লিখেছেন জ্যাক স্মিথ, ২৭ শে মে, ২০২৬ রাত ১:১২



আমাদের দেশে প্রায় সারা বছরই দেশের কোথাও না কোথাও মাদ্রাসার হুজুরদের দ্বারা ছেলে শিশু বলৎকার, মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনার খবর শুনতে পাওয়া যায়, তবে ইদানিং এমন ন্যক্কারজন ঘটনার হার বেশ... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সবটা খেতে চাইলে সবটা হারাবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৭:৫৯




আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

লিখেছেন ইসিয়াক, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?... ...বাকিটুকু পড়ুন

×