সবাই চাইছিল আমার চোখে যেন লেখাটি না পড়ে । রাগ ইমন তো ফোন করে আমাকে রীতিমত নিষেধ করলো যেন ও না বলা পর্যন্ত আমি ব্লগে না যাই । কতটা ভালোবাসা আর মায়া থাকলে এতগুলো মানুষ আপনার একটা লেখার উপর এই রকম হুংকার দিয়ে ঝাপিয়ে পড়তে পারে আপনি নিজেই ভেবে দেখুন ।
তারপরও আপনার যদি মনে হয় প্রাপ্তির পোস্ট সরিয়ে ফেলা উচিৎ তাহলে আমি আপনাকে অনুরোধ করবো আপনার পোস্টে শেষ যে লাইনটি লিখেছেন সেটি মুছে ফেলুন , কারণ প্রাপ্তি আপনাকে মা ডাকার অনুমতি দেবেনা ।
যে শিশুটির জন্য হৃদয় উজাড় করে সবাই নিংড়ে নিংড়ে ভালোবাসা দিয়েছেন , একজন পাগলের প্রলাপে তা মুছে ফেললে তো পাগলেরই জয় হবে ।
খবরদার , কেউ যদি কোন পোস্ট ডিলিট করে তাহলে প্রাপ্তি কারো সাথে কথা বলবে না , মুখও দেখাবে না ।
ছবিতেই দেখুন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




