একটা ছোট্ট শিশুর প্রতি ভীষণ মমতায় পৃথিবীর নানা প্রান্ত থেকে সবাই যার যার মত হাত বাড়িয়েছিল --- উদ্দেশ্য একটাই , প্রাপ্তিকে অকালে ঝরে পরা থেকে রা করা ।
সামহোয়্যার ইন তখন শুধু লেখালেখির জায়গা ছিলনা , তখন ছিল মানবতার একটা প্ল্যাটফর্ম ।
একটু একটু করে প্রাপ্তির চিকিৎসার রিপোর্টগুলো ভালো হচ্ছে , একটু একটু করে প্রাপ্তির চঞ্চলতা বাড়ছে , সেই সাথে বাড়ছে আমাদের আশার মাত্রা ।
সবার দোয়া এবং চিকিৎসার অগ্রগতিতে আমরাও আশায় বুক বেঁধে আছি যে প্রাপ্তি একদিন সত্যিই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ।
রুবেলের পোস্ট খুব একটা পড়িনি , মিথিলার পোস্টও তেমন পড়েছি বলে মনে পড়ে না । তবে এটুকু বুঝেছিলাম যে মিথিলা অসুস্থ । বুবেলের একটা পোস্ট এ আমি আমার ইয়াহু আই.ডি দিয়েছিলাম কনকাক্ট করার জন্য , কারণ সিলেট গেলে যেন ঐ সুন্দর ব্রীজের লোকেশনটা নিতে পারি ।
সেই কমেন্টের একটু পরেই শুক্রবার রাতে মিথিলা আমাকে ইয়াহুতে এড করে কথা বলা শুরু করলো । ভাবলাম একটা অসুস্থ মেয়ে আমার সাথে কথা বলে যদি ওর একটু ভালো লাগে তবে তি কি ? নানা রকম হাসি আনন্দের কথাই বলেছি যতটুকু সম্ভব । তখন ওকে আমার বেশ স্বাভাবিক এবং মৃতু্যশায়ী মনে হয়নি ।
পরদিন ওর মৃতু্য সংবাদে আমি এবং আমার পরিবার এক অজানা আতংকে আৎকে উঠেছিলাম । এই যে দেখছি দিন দিন প্রাপ্তি ভালো হয়ে উঠছে , তবে যদি প্রাপ্তিও এমন হঠাৎ করে চলে যায় ?? অসম্ভব এবং ভয়ংকর আতংকিত হয়েছিলাম আমরা । কিছু সময়ের জন্য মনে হয়েছিল তবে কি আমরা মিছেই স্বপ্ন দেখছি ? এই যে মিথিলা মেয়েটা তো কয়েক ঘন্টা আগেও সুস্থ ছিল , এখণ নেই । এমনটাতো আমাদের প্রাপ্তির বেলাতেও হতে পারে ? তবে এই যে দেখছি প্রাপ্তি এখন ভালো আছে , এটা কি তবে ভুল দেখছি ? আমি এখনও বলছি , যদি মিথিলা মিথ্যা হয় এবং তা রুবেলের সাজানো হয় তবে আমি অন্তত কোনদিন তাকে ক্ষমা করবো না ।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







