জীবন এখন প্রচন্ড বেগে এগিয়ে চলছে । তবুও কোথায় যেন শূন্যতাটা ঠিক ঠিক মোচর দিয়ে উঠে ।
আকাশ - পাতাল ভেবে জয় ঠিক করলো , কথাটা আমায় বলতেই হবে ।
ছোট্ট করে লিখলো '' ভালোবাসি ! ঠিক কবে থেকে মনে করতে পারছিনা । হয়তো ১ জুন ১৯৯২ , যেদিন প্রথম দরজা খুলে সামনে দাঁড়িয়েছিলে ! অথবা ১৭ জুলাই যেদিন তোমার ইউনির পাশের জলার ধারে মুনার সাথে ঝগড়া করে তুমি মন খারাপ করে বসেছিলে ! কিংবা ১২ নভেম্বর তোমার জন্মদিনে যখন একসাথে গান করছিলাম ----- ঠিক মনে করতে পারছিনা ।
এটুকু জানি , শুধু তোমাকেই ভালোবেসেছি ! "
জবাব এলো " বললেই যখন , এত দেরী কেন করলে ? জানো কত দিন , কত দিন অপেক্ষা করেছি এই বুঝি বলবে তুমি । কিন্তু তোমার আমার মধ্যের এত বড় দেয়াল কেমন করে ভাঙবে ? না তুমি পারবে , না আমি পারবো । এই বেশ ভালো আছি , তোমার না বলা ভালোবাসাটুকু নিয়ে চুপটি করে চলে যাবে আমার দিন "
জয় জানতো জবাবটা এমনই হবে ।
পরিবার , সমাজ , ধর্ম !!
কখনও কি এমন হবে দু'জন মানুষ ভালোবেসে , সব দেয়াল ডিঙিয়ে একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে পারবে -- নির্ভয়ে , অবলিলায় !
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৭ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



