1. আজকে হাসান মোরশেদ লন্ডন থেকে ফোন করে ওনার বন্ধু মেজবাহ'র কন্টাক নাম্বার দিলেন , উনি প্রথম আলোর বন্ধু সভার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিবেন । আগামী কাল আমি বিকেল 3 টায় যাবো ।
2. আমাদের আস্তমেয়ে একটা দারুণ ভালো খবর দিয়েছেন সাদিকের পোস্টে । " প্রবাসী " নামের একটা সংস্থা সিডনীতে প্রাপ্তির জন্য ফান্ড রেইজিং এ রাজি হয়েছেন । আস্তমেয়েকে অভিনন্দন এই বিরাট প্রচেষ্ঠার জন্য ।
3. আপন তারিকের " আমার দেশ " পত্রিকার রিপোর্ট দেখে আজও কয়েকজন ফোন করেছেন এবং একজন কুমিল্লা থেকে কুরিয়ার করে 1000 টাকা পাঠিয়েছেন । অপর একজন নাম প্রকাশে অনিচ্ছুক কিছু টাকা পেঁৗছে দিয়েছেন ।
4. প্রাপ্তির শরীর এখন আরো ভালোর দিকে । চঞ্চলতা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে ।
আজকে ওর মায়ের সাথে একটা ছবি দিলাম !!!
গুদ নাইত .... ( প্রাপ্তির ভাষায় )
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



