somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘জিনিয়ার গল্প’

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটির নাম নুসরাত জেরিন জিনিয়া।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রথম সেমিস্টারে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ওর স্কোর ৪.০০!মেয়েটি এতটা এতটা মেধাবী উপরের লাইনটি দেখে আমরা স্বীকার করতে বাধ্য হই।জিনিয়া আসলে সংগ্রামীও।পিতাহীন পরিবারের একটি মেয়ে কীভাবে উচ্চশিক্ষার এতটা দীর্ঘ পথ পাড়ি দিল সে গল্প জানতে হলে আপনাকে জানতে হবে জিনিয়ার জীবনের ভয়ঙ্কর সব অভিজ্ঞতা।যে গল্প এখন নির্মম এক ট্র্যাজেডিতে রুপ নিয়েছে।
জীবনের কঠিন সব সংগ্রামে জয়ী মেয়েটি আজ হাসপাতালের বিছানায় মরণব্যাধী ক্যান্সারের সাথে লড়াই করছে।খবরটা শোনার পর থেকে ভাবছি, কত ছুতোয় আমার দেশে মেধাবীদের ডাস্টবিনে ছুড়ে ফেলা হয়।এর মধ্যেই তারকা হয়ে উঠে এসেছিল জিনিয়া।ও কী এভাবেই আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে!(জিনিয়াকে নিয়ে এটিএনে প্রচারিত নিউজটি দেখতে ক্লিক করুন Click This Link)
জানা যায়, ৫ বছর বয়সে পরিবারের সাথে সৌদি আরব চলে যায় জিনিয়া। ৭ বছর বয়সে বাবাকে রেখে মার সাথে দেশে ফিরে আসে। ১১ বছর বয়স থেকে বাবার সাথে আর কখনও যোগাযোগ হয়নি তাদের। সংসার চলত সামান্য ব্যাংক ব্যালেন্স আর নানা নানীর সাহায্যে।টঙ্গির শফিউদ্দিন সরকার একাডেমী থেকে ৫ম ও ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এস.এস.সি ও এইচ.এস.সি তে গোল্ডেন জিপিএ ৫ পাওয়া জিনিয়া স্কুল ও কলেজে কখনও দ্বিতীয় হয়নি।টিউশনি নামক সংগ্রাম করে নিজের পড়াশোনার খরচ যোগাত।এইচ.এস.সির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ইন্সটিটিউট এ ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ভর্তি হয় ও। ৪ বছর শেষে ৪.০০ স্কেলের গ্রেডে ৩.৯০ পেয়ে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে মেয়েটি। স্নাতকোত্তরেও ১ম সেমিস্টারে ৪.০০ পেয়ে আবারো প্রথম হয়। কিন্তু স্নাতকোত্তরের শেষ পর্যায়ে যখন তার সংগ্রামী জীবন শেষ করে স্বপ্নগুলোকে হাতের মুঠোয় নেয়ার সময় ঠিক তখনই তার শরীরে দানা বাঁধে মরণব্যাধী ব্লাড ক্যান্সার।চিকিৎসার জন্য প্রয়োজন ৭৫ লক্ষ টাকা।মাত্র ২০ দিন আগেও বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশগ্রহণ করা সেই হাস্যোজ্জ্বল জিনিয়ার মুখের হাসিটি কি এতো সহজেই ম্লান হয়ে যাবে? জীবন যুদ্ধে অদ্বিতীয় মেয়েটার জ়ীবন কি ক্যান্সারের কাছে পরাজিত হবে?
জীবন যুদ্ধে বারবার প্রথম জিনিয়াকে আবারও প্রথম করতে আমরা কী পারিনা তার পাশে দাঁড়াতে।হ্যালো মি, এতক্ষণ আমি আপনাকে শোনালাম জিনিয়ার সংগ্রামী গল্প।এবার আপনি আমাদের শুনাতে পারেন কী জয়ী জিনিয়ার দ্বিতীয় সংগ্রামে সারথী হওয়ার ‘আপনার’ গল্পটি? হ্যালো, আপনাকেই বলছি….
Money (Taka, USD or any other Foreign currency) can be sent in below SCB account: Account Name: Md. Jashim Uddin (Zenia's Brother) Account No-18117105901 Standard Chartered Bank Branch - Gulshan North Branch Routing No- 215261900 SWIFT Codes for Bangladesh: SCBLBDDX Or BKash Account (Zenia's Brother) 01738-275127 Contact no. 01714361789
ক্লিক করুন--https://www.facebook.com/video.php?v=1019323584762285
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×