somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের খুঁজে, জীবনের কাছে...

০৯ ই মে, ২০১৫ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. ইয়েমেন, ইন্দোনেশিয়ান, ইথিওপিয়ান ছেলে মেয়েরা তাদের নিজস্ব স্টলে, নিজস্ব ভাষায়, নিজস্ব ঢংয়ে গানের তালে তালে নাচছে। অন্যদেশের শিক্ষার্থীরা তা উপভোগ করছে।ইয়েমেনিদের এরাবিয়ান নাচই অতিথিদের নজর কাড়ছে বেশি।আমার চোখে এর সবটাই নবরুপে ধরা পরছে।
ইস্তাম্বুলে আন্তর্জাতিক ছাত্রদের 'পরিচিতি মেলা' শুরু হলো আজ।পৃথিবীর প্রায় ১৭৬টির এর মতো দেশের ছাত্ররা এতে অংশ নিচ্ছে।প্রতিটি দেশ একটি স্টলের মাধ্যমে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে।এক দেশের শিক্ষার্থীরা অন্য দেশের শিক্ষার্থীদের সাথে পরিচিত হচ্ছে।আসলে দুনিয়ার কতকিছু যে একদমই অজানা রয়ে গেছে তা এ মেলায় না আসলে বুঝতে পারতাম না।তিনদিনব্যাপী অনুষ্ঠানটি হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত।
কী অদ্ভূত না! একদল ভিন্ন ভাষা, ভিন্ন ভঙিতে গাইছে, নাচছে।আর একদল ভিন্ন মানুষ তা প্রোগ্রাসে গিলছে। এখানে ভাষা বা উদযাপনের ধরণে পার্থক্য আছে ঠিকই, আনন্দ-উপভোগে সবাই সমান। হাসি কান্নার আসলে ভিন্ন কোনো ভাষা হয় না?
শিক্ষা মানুষকে মিলিয়ে দিয়েছে মানুষে। সংস্কৃতি মিশে গেছে সংস্কৃতির পেটে। উসকুদারের ছোট একটি মাঠ আবির্ভূত হয়েছে সমগ্র পৃথিবীরুপে।আনন্দের খবর, আমার বাংলাদেশও এই পৃথিবীর গুরুত্বপূর্ণ এক গ্রাম হয়ে আছে!
২. ইস্তাম্বুলে এখন সন্ধ্যা।মেলা থেকে আমরা কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থী চলে এসেছি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আফজিলার ক্যাম্পাসে(সর্ব মোট ক্যাম্পাস, আটটি)। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ছয়দিনব্যাপী বসন্তবরণ উৎসবের শেষ দিন আজ। পুরো বিশ্ববিদ্যালয়ে সুস্থ উৎসবের আমেজ। এখন চলছে কনসার্ট।শিল্পীদের গানের তালে তালে মেয়েরাই নাচছে বেশি।উপস্থিতী হিসাব করলেও মেয়েরাই বেশি হবে। ওরা এখানে থাকবে রাত ১১টা অবধি। অথচ কোনো অপ্রিতীকর ঘটনা ঘটার আশঙ্কাতো দূরের কথা কোনো মেয়ে ইভটিজিংয়ের শিকার হবে এটা আপনি এখানে কল্পনাও করতে পারবেন না!
আসলে ইস্তাম্বুলের সমাজে সব মানুষের অধিকারকে সম্মান করার সংস্কৃতি বিদ্যমান।সুতরাং এখানে নারী মানুষও সম্মানিত হয়, নিরাপদে চলাফেরা করার সুযোগ পায়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×